প্রধানমন্ত্রীরদপ্তর
এশিয়ান গেমস-এ মহিলাদের ৫৪ কেজি বক্সিং প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ী প্রীতি পাওয়ারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশিত:
03 OCT 2023 9:34PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমস-এ মহিলাদের ৫৪ কেজি বক্সিং প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ী প্রীতি পাওয়ারকে অভিনন্দন জানিয়েছেন।
১৯ বছরের এই ক্রীড়াবিদের সাফল্যে তিনি গর্বিত, যার মাধ্যমে তাঁর নিরলস অধ্যবসায় এবং কখনই না হেরে যাওয়ার মানসিকতা পরিস্ফুট হয়।
এক্স পোস্টে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“এক প্রতিভাময়ী মুষ্টিযোদ্ধা, কঠোর পরিশ্রম করে যিনি এশিয়ান গেমস-এ মহিলাদের ৫৪ কেজি বক্সিং বিভাগে ভারতের জন্য ব্রোঞ্জ পদক নিয়ে এসেছেন।
তাঁর নিরলস অধ্যবসায় এবং কখনই না হেরে যাওয়ার মানসিকতার কারণে প্রীতি পাওয়ারের এই ক্রীড়া নৈপুণ্য, আমরা তাঁর জন্য গর্বিত।”
PG/CB/DM
(রিলিজ আইডি: 1964091)
ভিজিটরের কাউন্টার : 118
এই রিলিজটি পড়তে পারেন:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam