প্রধানমন্ত্রীরদপ্তর
এশিয়ান গেমস-এ স্বর্ণ পদক জয়ী ১০এম এয়ার পিস্তল বিভাগে ভারতীয় পুরুষ অ্যাথলিটদের সাফল্যে অভিনন্দন প্রধানমন্ত্রীর
प्रविष्टि तिथि:
28 SEP 2023 11:05AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
এশিয়ান গেমস-এ ১০এম এয়ার পিস্তলে ভারতের পুরুষ খেলোয়াড়রা স্বর্ণ পদক লাভ করেছেন। এজন্য তাঁদের অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, সরবজোৎ সিং, অর্জুন সিং চীমা, শিবা নারওয়ালের মতো শ্যুটাররা তাঁদের নিখুঁত লক্ষ্য ও দক্ষতার মাধ্যমে সমগ্র জাতিকে গর্বিত করেছেন।
সমাজমাধ্যমে পোস্ট করা এক বার্তায় শ্রী মোদী বলেছেন :
“এশিয়ান গেমস-এ আমরা আরেকটি সোনার পদক লাভ করলাম যা আমাদের এনে দিয়েছেন ১০এম এয়ার পিস্তল প্রতিযোগিতার পুরুষ বিভাগের ভারতীয় খেলোয়াড়রা। সরবজোৎ সিং, অর্জুন সিং চীমা, শিবা নারওয়ালের মতো শ্যুটাররা তাঁদের নিখুঁত লক্ষ্য ও দক্ষতার মাধ্যমে সমগ্র জাতিকে গর্বিত করেছেন। আমি তাঁদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তাঁদের ভবিষ্যৎ সাফল্যের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা।”
PG/SKD/DM
(रिलीज़ आईडी: 1961874)
आगंतुक पटल : 127
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam