প্রকাশিত:
27 SEP 2023 8:46PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
এশিয়ান গেমস-এ মহিলাদের ২৫এম পিস্তল শ্যুটিং-এ রৌপ্য পদক জয়ী এষা সিং-এর বিশেষ প্রশংসা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“এষা সিং দারুণভাবে রুপোর পদক জিতে নিয়েছেন।
মহিলাদের ২৫এম পিস্তল শ্যুটিং-এ রৌপ্য পদক জয়ী এষা সিং-এর জন্য আমরা গর্বিত। তাঁর অবিশ্বাস্য মেধাশক্তি, কঠোর শ্রম ও নিষ্ঠা আমাদের হৃদয়ে গর্বের সঞ্চার করেছে।
তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টা ও সাফল্যের জন্য শুভকামনা জানাই।”
PG/SKD/DM