প্রকাশিত:
19 AUG 2023 6:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ আগস্ট, ২০২৩
২০ অনূর্ধ্ব বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগীরদের বিজয়ী হওয়ার ঘটনায় দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এক বার্তায় তিনি বলেছেন :
“ভারতীয় কুস্তি ক্রীড়াবিদদের এক স্মরণীয় বিজয়! অনূর্ধ্ব ২০-র বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমাদের মহিলা খেলোয়াড়দের দলটি বিজয়ী বলে ঘোষিত হয়েছে। তাঁরা সাতটি পদক জিতে নিয়েছেন যার মধ্যে তিনটিই সোনার। সবচেয়ে স্মরণীয় খেলার মুহূর্তগুলির মধ্যে অন্তিম-এর নাম উল্লেখ করতে হয়, কারণ তিনি এই নিয়ে দ্বিতীয়বার তাঁর শীর্ষস্থানটি ধরে রাখতে পেরেছেন। ভারতের নবীন কুস্তিগীরদের অবিচলিত অঙ্গীকার, স্থিরসঙ্কল্প এবং অসামান্য প্রতিভা এই স্মরণীয় বিজয়কে গৌরবান্বিত করেছে।”
AC/SKD/DM