প্রকাশিত:
02 JUN 2023 10:14AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ জুন, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজ্য গঠন দিবসে তেলেঙ্গানার অধিবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“তেলেঙ্গানা রাজ্যের গঠন দিবসে এই অসাধারণ রাজ্যের মানুষকে আমার শুভেচ্ছা। এখানকার মানুষের দক্ষতা এবং এর সমৃদ্ধ সংস্কৃতি বহুল সমাদৃত। আমি তেলেঙ্গানার মঙ্গল ও সমৃদ্ধি কামনা করি।”
CG/SD/DM/