প্রকাশিত:
26 MAR 2023 9:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় ৫০ কেজি লাইট ফ্লাই ওয়েট বিভাগে স্বর্ণ পদক জয় করায় নিখাদ জারিনকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন ;
“বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য ও স্বর্ণ পদক জয়ের জন্য নিখাদ জারিনকে অভিনন্দন। তিনি একজন দারুণ খেলোয়াড়। তাঁর সাফল্য এর আগেও বহুবার ভারতকে গর্বিত করেছে।”
PG/PM/DM/