প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

সিআরপিএফ কর্মীদের বৃক্ষরোপণ অভিযানের প্রশংসা প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 29 OCT 2022 10:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ অক্টোবর ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিআরপিএফ জওয়ানদের বৃক্ষরোপণ অভিযানের প্রশংসা করেছেন। বিশ্বনাথ ধাম এবং জ্ঞানব্যাপীতে নিরাপত্তার কাজে মোতায়েন সিআরপিএফ বাহিনী ৭৫ হাজার বৃক্ষরোপণ করেছে। শ্রী মোদী তাঁদের এই উদ্যোগকে সারা দেশের কাছে এক দৃষ্টান্ত বলে বর্ণনা করেন।

এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন :

“সিআরপিএফ জওয়ানদের এই উদ্যোগ প্রত্যেককে অনুপ্রেরণা দেবে। নিরাপত্তার কাজে মোতায়েন থেকে পরিবেশ সংরক্ষণে তাঁদের এই উদ্যোগ দেশের কাছে এক দৃষ্টান্ত। @crpfindia”

 

PG/AB/DM/


(রিলিজ আইডি: 1872371) ভিজিটরের কাউন্টার : 140