প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

হাসি আর কৌতুক দিয়ে আমাদের জীবনকে আলোকময় করে রেখেছিলেন রাজু শ্রীবাস্তব, তাঁর প্রয়াণ খুবই বেদনাদায়ক: বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 21 SEP 2022 1:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর, ২০২২

 

প্রখ্যাত কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন:

“রাজু শ্রীবাস্তব হাসি, কৌতুক ও জীবনের ভালো দিকটি ফুটিয়ে তোলার মাধ্যমে আমাদের জীবনকে আলোকময় করে গেছেন। খুব তাড়াতাড়ি তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। কিন্তু, তাঁর বহু বছরের বর্ণময় জীবনের জন্য তিনি দেশের অগণিত মানুষের অন্তরে বেঁচে থাকবেন। তাঁর আকস্মিক প্রয়াণ বেদনাদায়ক। তাঁর পরিবার-পরিজন ও অনুরাগীদের জানাই আমার সমবেদনা। ওঁ শান্তি”।

 

PG/SKD/SB


(রিলিজ আইডি: 1861187) ভিজিটরের কাউন্টার : 154