প্রধানমন্ত্রীরদপ্তর
ইউ ভি কৃষ্ণম রাজু গারুর অকাল প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
প্রকাশিত:
11 SEP 2022 10:53AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী প্রবীণ তেলুগু চলচ্চিত্র ব্যক্তিত্ব শ্রী ইউভি কৃষ্ণম রাজু গারুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন "ইউভি কৃষ্ণম রাজু গারুর মৃত্যুতে আমি শোকাহত। আগামী প্রজন্ম চলচ্চিত্র জগতে তাঁর অবদান এবং সৃজনশীলতাকে মনে রাখবে। সমাজ সেবার ক্ষেত্রেও তিনি ছিলেন অগ্রগণ্য এবং একজন রাজনৈতিক নেতা হিসাবে বিশেষ পরিচিতি লাভ করেছিলেন। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।"
PG/PM/SB
(রিলিজ আইডি: 1858597)
ভিজিটরের কাউন্টার : 158
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam