প্রধানমন্ত্রীরদপ্তর
কন্নড় গায়ক শিবমোগা সুবান্নার প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
প্রকাশিত:
12 AUG 2022 2:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ আগস্ট ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট কন্নড় গায়ক শিবমোগা সুবান্নার প্রয়াণে শোক ব্যক্ত করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “যাঁরা কন্নড় সঙ্গীত ভালোবাসেন, তাঁদের কাছে শিবমোগা সুবান্না একটি জনপ্রিয় নাম। তাঁর বিভিন্ন কাজ প্রশংসিত হয়েছে। বর্তমান প্রজন্মকে ভালো ভালো কন্নড় কবিতার সঙ্গে পরিচয় করাতে তাঁর উদ্যোগ প্রশংসার দাবিদার। শিবমোগা সুবান্নার প্রয়াণে আমি মর্মাহত। তাঁর পরিবার-পরিজন এবং গুণমুগ্ধদের সমবেদনা জানাই। ওঁ শান্তি!”
PG/CB/DM/
(রিলিজ আইডি: 1851316)
ভিজিটরের কাউন্টার : 162
এই রিলিজটি পড়তে পারেন:
Marathi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam