প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গের শীতলকুচিতে একটি ভ্যান তড়িদাহত হওয়ার ফলে প্রাণহানির খবরে প্রধানমন্ত্রীর শো্কপ্রকাশ


পিএমএনআরএফ থেকে ক্ষতিগ্রস্তদের এককালীন সাহায্যের ঘোষণা

প্রকাশিত: 02 AUG 2022 5:34PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২রা আগস্ট, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের শীতলকুচিতে একটি ভ্যান তড়িতাহত হওয়ার ফলে প্রানহানির খবরে গভীর শোক ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক ট্যুইট বার্তায় বলা হয়েছে;

“পশ্চিমবঙ্গের শীতলকুচিতে একটি ভ্যান তড়িদাহত হওয়ার ফলে প্রাণহানির খবরে ব্যথিত ।সন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি: প্রধানমন্ত্রী@narendramodi”

“প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে দেওয়া হবে নগদ দু লক্ষ টাকা। আহতদের জন্য মাথাপিছু পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে: প্রধানমন্ত্রী@narendramodi”

 
PG/CB/


(রিলিজ আইডি: 1847964) ভিজিটরের কাউন্টার : 124