প্রকাশিত:
09 MAY 2022 9:00AM by PIB Kolkata
নয়াদিল্লী, ০৯ মে, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানায় কামারেড্ডি জেলায় এক দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানিতে গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি এই দুর্ঘটনায় হতাহতদের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন অনুদানের কথা ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এক ট্যুইটে বলা হয়েছে, “তেলঙ্গানায় কামারেড্ডি জেলায় এক দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানিতে অত্যন্ত দুঃখিত। শোকসন্তপ্ত পরিবারগুলিকে সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে এবং আহতদের প্রধানমন্ত্রীর জাতীয় তহবিল থেকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী”
CG/BD/NS