প্রধানমন্ত্রীরদপ্তর
জার্মানির চ্যান্সেলরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি
प्रविष्टि तिथि:
02 MAY 2022 7:23PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২ মে, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জার্মানির চ্যান্সেলর মিঃ ওলাফ স্কোলজ-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ভারত ও জার্মানির মধ্যে দ্বিবার্ষিক আন্তঃসরকারি পরামর্শের (আইজিসি) ষষ্ঠ রাউন্ডের আগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেওয়া হয়। চ্যান্সেলর স্কোলজ শ্রী মোদীকে ফেডারেল চ্যান্সেলারিতে অভ্যর্থনা জানান। এরপর দুই নেতা একাধিক বৈঠক করেন এবং পরে প্রতিনিধি পর্যায়ের আলোচনা হয়।
ভারত ও জার্মানির মধ্যে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের পাশাপাশি আঞ্চলিক ও বিশ্ব পর্যায়ে উন্নয়নের আওতায় দ্বিপাক্ষিক সহযোগিতার মূল ক্ষেত্রগুলিকে নিয়ে আলোচনা হয়।
CG/SS/NS
(रिलीज़ आईडी: 1822338)
आगंतुक पटल : 181
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam