প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বিশিষ্ট লেখিকা বীণাপানি মোহান্তির প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

প্রকাশিত: 24 APR 2022 11:30PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৪ এপ্রিল, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওড়িয়া সাহিত্যের বিশিষ্ট লেখিকা বীণাপানি মোহান্তির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী বলেছেন, ওড়িয়া সাহিত্যে বিশেষ করে, কথাসাহিত্যে বীণাপানি দেবী উৎকৃষ্ট অবদান রেখেছিলেন।

এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, "বিশিষ্ট লেখিকা বীণাপানি মোহান্তি জীর প্রয়াণে অত্যন্ত ব্যাথিত। ওড়িয়া সাহিত্যে বিশেষ করে, কথাসাহিত্যে তিনি উৎকৃষ্ট অবদান রেখেছিলেন। তাঁর সাহিত্যকর্ম বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে এবং অসাধারণ জনপ্রিয়তা লাভ করেছে। তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।"

 

CG/BD/AS/


(রিলিজ আইডি: 1819870) ভিজিটরের কাউন্টার : 173