প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ইউক্রেন প্রসঙ্গ এবং অপারেশন গঙ্গা নিয়ে সংসদে ইতিবাচক আলোচনার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 06 APR 2022 8:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ এপ্রিল, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইউক্রেন  প্রসঙ্গ এবং অপারেশন গঙ্গা নিয়ে গত কয়েকদিন ধরে সংসদে ইতিবাচক আলোচনার জন্য প্রশংসা করেছেন। তিনি সেইসব সাংসদকে কৃতজ্ঞতা জানিয়েছেন, যাঁরা তাঁদের মতামত দিয়ে এই আলোচনাকে সমৃদ্ধ করে তুলেছেন। তিনি আরও বলেছেন, প্রতিকূল পরিস্থিতিতে আমাদের সহ-নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণে যত্ন নেওয়া সকলের দায়িত্ব।

একাধিক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “গত কয়েকদিন ধরে সংসদ ইউক্রেনের পরিস্থিতি এবং অপারেশন গঙ্গার মাধ্যমে আমাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের প্রচেষ্টার বিষয়ে একটি ইতিবাচক আলোচনার সাক্ষী থেকেছে। আমি সকল সাংসদ সহ-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাঁরা তাঁদের মতামত দিয়ে এই আলোচনাকে সমৃদ্ধ করেছেন”।

“বিদেশ নীতির বিষয়ে উচ্চ পর্যায়ের বিতর্ক এবং গঠনমূলক ব্যাখ্যায় সরকার ও বিরোধী পক্ষের মধ্যে সহযোগিতার বিষয় উঠে এসেছে। সরকার ও বিরোধী পক্ষের মধ্যে এ ধরনের সহযোগিতা বিশ্ব মঞ্চে ভারতের জন্য ভালো লক্ষণ”। 

“আমাদের সহ-নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণে যত্ন নেওয়া সকলের দায়িত্ব এবং প্রতিকূল পরিস্থিতিতে আমাদের দেশবাসীকে যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার চেষ্টার কোনও ত্রুটি রাখেনি”। 

 

CG/SS/SB


(রিলিজ আইডি: 1814461) ভিজিটরের কাউন্টার : 184