প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শিবশাহীর বাবাসাহেব পুরন্দরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রকাশিত: 15 NOV 2021 10:17AM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৫ নভেম্বর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লেখক, ইতিহাস বিদ ও নাট্য ব্যক্তিত্ব শিবশাহীর বাবাসাহেব পুরন্দরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শিবশাহীর বাবাসাহেব পুরন্দরের অবদানের কথা স্মরণ করেন তিনি। আগামী প্রজন্মকে ছত্রপতি শিবাজী মহারাজের সঙ্গে পরিচিতি ঘটাতে তাঁর অবদান স্মরণীয়। কয়েক মাস আগে শ্রী মোদী যখন তাঁর জন্ম শতবর্ষ অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

একাধিক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমার বেদনা ভাষায় প্রকাশ করতে পারছিনা। শিবশাহীর বাবাসাহেব পুরন্দরের মৃত্যু ইতিহাস ও সংস্কৃতির জগতে একটি বড় শূন্যতা তৈরি করেছে। আগামী প্রজন্মকে ছত্রপতি শিবাজী মহারাজের সঙ্গে পরিচিত করে তোলার জন্য তাঁর কাছে কৃতজ্ঞ। তাঁর অন্যান্য কাজও স্মরণীয় হয়ে থাকবে। শিবশাহীর বাবাসাহেব পুরন্দর ছিলেন বুদ্ধিমান, জ্ঞানী। ভারতীয় ইতিহাসে সমৃদ্ধ জ্ঞান ছিল তাঁর। আমি বছরের পর বছর ধরে তাঁর সঙ্গে খুব ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করেছি। কয়েক মাস আগে তাঁর জন্ম শতবর্ষের অনুষ্ঠানেও ভাষণ দিয়েছি। শিবশাহীর বাবসাহেব পুরন্দর তাঁর বিস্তৃত কাজের কারণে চির স্মরণীয় হয়ে থাকবেন। এই দুঃসময়ে আমি তাঁর পরিবার এবং অগণিত অনুগামীদের সঙ্গে আমার বেদনা ভাগ করে নিচ্ছি। ওম শান্তি।’

 

CG/SS/SKD/


(রিলিজ আইডি: 1771998) ভিজিটরের কাউন্টার : 199