প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কোভিড টিকাকরণের প্রথম ডোজ প্রত্যেকে নেওয়ায় প্রধানমন্ত্রী দেবভূমির জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন

প্রকাশিত: 18 OCT 2021 2:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ অক্টোবর, ২০২১
 
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোভিড টিকার প্রথম ডোজ ১৮ বছরের বেশি বয়সী প্রত্যেকে নেওয়ায় দেবভূমির জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে দেশের লড়াইয়ে উত্তরাখন্ডের এই সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
 
উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামীর এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “দেবভূমির জনসাধারণকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। কোভিডের বিরুদ্ধে দেশের লড়াইয়ে উত্তরাখন্ডের এই সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের টিকাকরণ অভিযান সবচেয়ে বেশি সাফল্য অর্জন করছে। জনসাধারণের অংশগ্রহণের জন্যই এটি সম্ভব হয়েছে বলে আমার বিশ্বাস”।
 
 
CG/CB/SB

(রিলিজ আইডি: 1764770) ভিজিটরের কাউন্টার : 255