প্রধানমন্ত্রীরদপ্তর
ঘূর্ণিঝড় গুলাবের বিষয় নিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
26 SEP 2021 3:50PM by PIB Kolkata
নতুন দিল্লি,২৬ সেপ্টেম্বর, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী ওয়াই এস জগন মোহন রেড্ডির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ঘূর্ণিঝড় গুলাবের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি বিষয়ে খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রী কেন্দ্রের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন;
"অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী @ওয়াইএসজগনের সঙ্গে কথা হয়েছে এবং ঘূর্ণিঝড় গুলাবের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার বিষয়ে খোঁজখবর নিয়েছি। কেন্দ্রের পক্ষ থেকে সম্ভাব্য সবরকম সহায়তার আশ্বাস দিয়েছি। সবার নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা করছি।"
CG/SS
(রিলিজ আইডি: 1758415)
ভিজিটরের কাউন্টার : 227
এই রিলিজটি পড়তে পারেন:
Telugu
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam