প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ইঞ্জিনিয়ার দিবসে ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

শ্রী এম বিশ্বেসরায়ার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 15 SEP 2021 10:44AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইঞ্জিনিয়ার দিবসে সমস্ত কঠোর পরিশ্রমী ইঞ্জিয়ারদের শ্রদ্ধা জানিয়েছেন। এই উপলক্ষে, শ্রী এম বিশ্বেসরায়াকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে তাঁর কৃতিত্বের কথা প্রধানমন্ত্রী স্মরণ করেন। 

এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “সমস্ত কঠোর পরিশ্রমী ইঞ্জিনিয়ারদের #EngineersDay শুভেচ্ছা। আমাদের এই গ্রহকে আরও উন্নত ও প্রযুক্তিগত দিক থেকে আধুনিক করে তোলার ক্ষেত্রে তাঁরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন, তার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়। শ্রী এম বিশ্বেসরায়াকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই এবং তাঁর কৃতিত্বের কথা স্মরণ করি”। 

 

CG/BD/SB


(রিলিজ আইডি: 1755078) ভিজিটরের কাউন্টার : 216