প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী মহারাষ্ট্রে পথ দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় তহবিল থেকে অনুদান ঘোষণা

প্রকাশিত: 20 AUG 2021 11:15PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ আগষ্ট, ২০২১

 

মহারাষ্ট্রের বুলধানা জেলায় পথ দুর্ঘটনায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে যে," বুলধনা জেলায় পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় তহবিল থেকে এই দুর্ঘটনায় নিহতদের নিকটবর্তী পরিবারের জন্য দু লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। আহতদের জন্য দেওয়া হবে ৫০ হাজার টাকা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী"।

 

CG/ SB


(রিলিজ আইডি: 1748545) ভিজিটরের কাউন্টার : 154