প্রধানমন্ত্রীরদপ্তর

স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাঃ অশোক পানাগড়িয়ার প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকজ্ঞাপন

प्रविष्टि तिथि: 11 JUN 2021 6:22PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ জুন, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাঃ অশোক পানাগড়িয়ার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ।

এক ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘ডাঃ অশোক পানাগড়িয়া একজন অসামান্য স্নায়ুরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন । চিকিৎসাক্ষেত্রে তাঁর অগ্রণী কর্মকাণ্ড পরবর্তী প্রজন্মের চিকিৎসক ও গবেষকদের অনুপ্রেরণা জোগাবে  । তাঁর মৃত্যুতে আমি গভীর শোকাহত । আমি তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি । ওম শান্তি ।’

 

CG/SS/RAB


(रिलीज़ आईडी: 1726375) आगंतुक पटल : 175
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam