প্রকাশিত:
04 MAY 2021 1:43PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ মে, ২০২১
দেশে রেমডেসিভির-এর উৎপাদন দ্রুতগতিতে বাড়ছে। কেবল কয়েকদিনেই ভারতে রেমডেসিভির-এর উৎপাদন ক্ষমতা তিনগুণ বেড়েছে। খুব শীঘ্রই ক্রমবর্ধমান চাহিদা মেটানো সম্ভব হবে। কেন্দ্রীয় রসায়ন ও সার প্রতিমন্ত্রী শ্রী মনসুখ মাণ্ডব্য আজ একথা জানিয়েছেন।
দেশে রেমডেসিভির উৎপাদনের পরিমাণ গত ১২ এপ্রিল ৩৭ লক্ষ থেকে বেড়ে ৪ মে দাঁড়িয়েছে ১ কোটি ৫ লক্ষ।
বিশেষ এই ওষুধটির চাহিদা ক্রমাগত বাড়তে থাকায় দেশে উৎপাদনকেন্দ্রের সংখ্যাও গত ১২ এপ্রিল ২০টি থেকে বেড়ে ৪ মে ৫৭টি হয়েছে।
করোনার বিরুদ্ধে ভারত সরকারের নিরন্তর লড়াই অব্যাহত রয়েছে।
SC/BD/DM/