প্রধানমন্ত্রীরদপ্তর

শ্রী নন্দকুমার সিং চৌহানের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রকাশিত: 02 MAR 2021 11:00AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৩ মার্চ, ২০২১
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রীনন্দকুমার সিং চৌহানের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
 
এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, খাণ্ডোয়া থেকে নির্বাচিত লোকসভার সদস্য শ্রীনন্দকুমার সিং চৌহানের আকস্মিক মৃত্যুতে তিনি মর্মাহত। সংসদের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকা, সাংগঠনিক দক্ষতা এবং মধ্যপ্রদেশে বিজেপিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
 
প্রধানমন্ত্রী তার টুইট বার্তায় বলেছেন, "খাণ্ডোয়া থেকে নির্বাচিত লোকসভার সদস্য শ্রী নন্দকুমার সিং চৌহানজীর প্রয়াণ খুবই বেদনাদায়ক ঘটনা। তিনি লোকসভার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ এবং সাংগঠনিক দক্ষতা ও মধ্যপ্রদেশে বিজেপি-কে শক্তিশালী করার ক্ষেত্রে  স্মরণীয় হয়ে থাকবেন। ওম শান্তি।"
 
***
 
 
 
CG/SB

(রিলিজ আইডি: 1702209) ভিজিটরের কাউন্টার : 135