প্রতিরক্ষামন্ত্রক

এন সি সি ক্যডেটরা প্রশিক্ষণের অঙ্গ হিসেবে বিদেশ থেকে ঘুরে এসেছেন

প্রকাশিত: 05 APR 2020 6:41PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৫ এপ্রিল, ২০২০

 



ভারতীয় নৌ বাহিনীর প্রশিক্ষনের জাহাজ আইএনএস তীর দেশের নানা প্রান্তের ১৪ জন জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর সদস্যকে নিয়ে বিদেশ থেকে ফিরে এসেছে। এই জাহাজটি নৌবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কম্যান্ডের।


ভারতীর নৌবাহিনীর ভূমিকার বিষয়ে ধারণা দিতে এই ১৪ জন সদস্যকে নিয়ে আইএনএস তীর ২৯ ফেব্রুয়ারি দেশ থেকে রওনা হয়েছিল। শিক্ষার্থীরা মালদ্বীপ, সেশেলস, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মায়ানমার যান। তাঁরা বাহিনীর বিভিন্ন কর্মতৎপরতা সম্পর্কে ধারণা পেয়েছেন। মরিশাসের পোর্ট লুই তে বাহিনীর সদস্যরা একটি বৃদ্ধাশ্রমও ঘুরে দেখেন।



তবে বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারীর কারণে আইএনএস তীরের সফর সূচী সংক্ষিপ্ত করতে হয়। দেশে পৌছানোর আগে জাহাজে ১৪ দিন তাঁরা কোয়ারেন্টাইনে ছিলেন। ৪ এপ্রিল বন্দরে পৌঁছানোর পর বাহিনীর সদস্যরা এখন অতিরিক্ত আরো ১৪ দিন কোয়ারেন্টাইনে রয়েছেন। 

 

 


CG/CB


(রিলিজ আইডি: 1611535) ভিজিটরের কাউন্টার : 106
এই রিলিজটি পড়তে পারেন: Tamil , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada