গোয়া, ২১ নভেম্বর, ২০২৬
পোলিশ চলচ্চিত্র প্রযোজক শ্রীমতী এভা পুশচিনস্কা মনে করেন সিনেমা রাতারাতি পৃথিবীতে পরিবর্তন আনতে পারে না, কিন্তু খোলা মনে আলোচনা চালাতে উৎসাহিত করে। ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি-র প্রারম্ভিক সিনেমা ফাদারল্যান্ড-এর প্রযোজক শ্রীমতী পুশচিনস্কা সাংবাদিক সম্মেলনে বলেন, চলচ্চিত্র বৈচিত্রময় প্রেক্ষাপটে পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে পারে। তিনি বলেন, বৈধ কোন ধারনা একটি একক মতবাদের ওপর দাঁড়িয়ে তৈরি হয় না। ফাদারল্যান্ড চলচ্চিত্র সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এই গল্পটি সমসাময়িক পৃথিবীর বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেছে।
১৯৪৯ সালে ইউরোপ যখন বিভক্ত, সেই সময় পূর্ব এবং পশ্চিমের বিভেদের মাঝে সমাজ গঠনের যে প্রক্রিয়া শুরু হয় তা আজও বিদ্যমান। তিনি বলেন, তাঁর ছবিতে হোমল্যান্ড বা পিতৃভূমি সম্পর্কে এক জটিল সম্পর্কের উদ্ভব হয়। “আপনার পিতৃভূমি কোথায়? এটি কি সেই দেশ, যেখানে আপনি বসবাস করেন, নাকি যে ভাষায় আপনি কথা বলেন? আপনার ইতিহাস যে অঞ্চলের সঙ্গে জড়িত সেটি কি আপনার পিতৃভূমি, নাকি যে দেশে আপনি বসবাস করেন?”
বিখ্যাত জার্মান লেখক ঠোমাস মান এবং তাঁর পরিবারকে নিয়ে লেখা এই গল্পটিতে সংস্কৃতি এবং সমাজের মধ্যে সম্পর্ক তুলে ধরা হয়েছে। শ্রীমতী পুশচিনস্কা আরও বলেন, এর আগে তিনি চলচ্চিত্র নির্দেশক পাভেল পাওলিকোস্কির সঙ্গে কাজ করেছেন। এই ছবিটি যাতে যথাযথ হয় তার জন্য এর বেশিরভাগই সাদা-কালো ছবি হিসেবে তৈরি করা হয়েছে। এই ছবিটি পোল্যান্ড, জার্মানি, ইতালি এবং ফ্রান্স – এই চারটি দেশের সহযোগিতায় নির্মিত হয়েছে। গল্পটি জার্মান হলেও সিনেমার শ্যুটিং-এর ৯৫ শতাংশ পোল্যান্ডে হয়েছে। কারণ, পোল্যান্ডে এখনও কিছু এমন জায়গা রয়েছে, যে জায়গাগুলিতে অবহেলিত ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর ও রাস্তার দেখা মেলে। এই প্রেক্ষাপটটি ১৯৪৯ সালের জার্মানির প্রেক্ষাপটটির সঙ্গে সাযুজ্য রেখে চলে।
শ্রীমতী পুশচিনস্কা ভারতের ইতিহাসের সঙ্গে পোল্যান্ডের ইতিহাস যুক্ত রয়েছে, এধরনের কাহিনী নিয়ে ফিল্ম করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এই প্রসঙ্গে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতে আশ্রয় নেওয়া পোলিশ শিশুদের বিষয়টি উল্লেখ করেন। ইফি-র উৎসব নির্দেশক শ্রী আশুতোষ গোয়ারিকর এই বিষয়ে ইতিমধ্যে একটি পাণ্ডুলিপি লিখেছেন। শ্রীমতী
পুশচিনস্কা আশা করেন, সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হবে।
এই বিষয়ে আরও জানতে নিচের লিঙ্কটি দেখুন -
https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1®=48
SC/CB/AS