প্রকাশিত:
21 OCT 2026 6:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের হাই জাম্প টি৬৪ ইভেন্টে প্রবীণ কুমারকে তাঁর স্বর্ণপদক সফলভাবে ধরে রাখার জন্য অভিনন্দন জানিয়েছেন। দুর্দান্ত লাফ দেওয়ার পাশাপাশি তিনি নিজের গেমস রেকর্ডটিও ভেঙে ফেলেছেন।
এশিয়ান প্যারা গেমসে প্রবীণ কুমারের ধারাবাহিক সাফল্যের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই অসাধারণ সাফল্য তাঁর ধারাবাহিকতা, ক্রীড়ানৈপুণ্য এবং শ্রেষ্ঠত্বের নিরন্তর সাধনার প্রতিফলন। দেশকে আবারও গর্বিত করার জন্য তিনি প্রবীণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এক্স হ্যান্ডলে এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে:
"এশিয়ান প্যারা গেমসে প্রবীণ কুমারের সাফল্যের ধারা অব্যাহত!
একটি দুর্দান্ত লাফ দিয়ে তিনি পুরুষদের হাই জাম্প টি৬৪ ইভেন্টে নিজের স্বর্ণপদক সফলভাবে ধরে রেখেছেন এবং সেই সঙ্গে ভেঙে দিয়েছেন গেমস রেকর্ড, যা তাঁর নিজেরই গড়া। এই অসাধারণ সাফল্য তাঁর ধারাবাহিকতা, ক্রীড়ানৈপুণ্য এবং শ্রেষ্ঠত্বের প্রতি অবিরাম নিষ্ঠারই প্রতিফলন। আবারও দেশকে গর্বিত করার জন্য প্রবীণকে জানাই আন্তরিক অভিনন্দন: প্রধানমন্ত্রী @narendramodi".
https://x.com/PMOIndia/status/2112888340932624737?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112888340932624737%7Ctwgr%5E6fabd24e7056d3884bd0ebf23e5ba7a52b0a6145%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2326098reg%3D3lang%3D1
SC/MP/SB