তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
আইএফএফআই ২০২৬-এর মিডিয়া অ্যাক্রেডিটেশনের সময়সীমা ১৭ অক্টোবর পর্যন্ত বাড়াল তথ্য ও সম্প্রচার মন্ত্রক
পোস্ট করার দিনক্ষণ:
15 OCT 2026 2:50PM by PIB Agartala
নতুন দিল্লি, ১৫ অক্টোবর, ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রক ৫৭তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) ২০২৬-এর জন্য মিডিয়া অ্যাক্রেডিটেশনের সময়সীমা দুই দিন বাড়িয়ে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত নির্ধারণ করেছে। ২০ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত গোয়ার পানাজিতে অনুষ্ঠিত হতে চলা এই উৎসবের সংবাদ সংগ্রহের পরিকল্পনাকারী মিডিয়া কর্মীরা প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-এর অফিসিয়াল অ্যাক্রেডিটেশন পোর্টালের মাধ্যমে তাদের আবেদন জমা দিতে পারবেন।
যোগ্য মিডিয়া কর্মীদের নির্ধারিত সময়সীমার মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করার পরামর্শ দেওয়া হচ্ছে।নিবন্ধনের লিঙ্ক:
https://accreditation.pib.gov.in/eventregistration/login.aspx
যেকোনো জিজ্ঞাসার জন্য আবেদনকারীরা iffi.mediadesk@pib.gov.in-এ যোগাযোগ করতে পারেন।
৫৭তম ইফি ২০২৬ সম্পর্কে আরও তথ্য ও সাম্প্রতিক বিবরণ জানতে https://www.iffigoa.org/ লিঙ্কে ক্লিক করুন।
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2323976)
ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে:
Malayalam
,
English
,
Punjabi
,
Gujarati
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Tamil
,
Telugu
,
Kannada