মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেডের কাঠামোগত পরিমার্জনের অনুমোদন দিল সরকার

প্রকাশিত: 14 OCT 2026 6:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ অক্টোবর, ২০২৬ 

 


আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেড হল একটি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্ক যার নিয়ন্ত্রণ রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাতে। এই ব্যাঙ্কটির আর্থিক স্বাস্থ্য খুব ভালো না হওয়ায় মাঝেমধ্যেই এর মূলধনী খাতে টাকা ঢালতে হয়েছে। প্রথমে এই কাজে সরাসরি এগিয়ে আসে ভারত সরকার এবং পরে জীবন বিমা নিগম। ২০১৭-এর ৫ মে রিজার্ভ ব্যাঙ্ক, বিপুল পরিমাণ অনুৎপাদক সম্পদ এবং ব্যবসায়িক ক্ষতির প্রেক্ষিতে আইডিবিআই ব্যাঙ্ক-এর কাজকর্মের ওপর বেশ কয়েকটি নিষেধাজ্ঞা জারি করেন। ২০২১-এর ১০ মার্চ ওই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হলেও ধারাবাহিক নজরদারির আওতায় রাখা এই ব্যাঙ্ককে। 


কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয় সংক্রান্ত কমিটি শেষপর্যন্ত  আইডিবিআই ব্যাঙ্ককে কেন্দ্রীয় সরকারের ৩০.৪৮ শতাংশ এবং ভারতীয় জীবন বিমা নিগমের ৩০.২৪ শতাংশ ইক্যুইটি – অর্থাৎ মোট ৬০.৭২ শতাংশ ইক্যুইটি বিক্রি করার প্রস্তাবে অনুমোদন দেয়। আইডিবিআই ব্যাঙ্ক-এ বাকি শেয়ারের ১৫ শতাংশ ভারত সরকারের এবং ১৯ শতাংশ জীবন বিমা নিগমের হাতে থাকবে বলে সিদ্ধান্ত হয়।     


এক্ষেত্রে নিলামের বিজ্ঞপ্তি জারি হয় ০৭/১০/২০২২ তারিখে। নিলামে অংশগ্রহণকারীদের জন্য নির্দিষ্ট কিছু শর্ত কঠোরভাবে পালনীয় বলে উল্লেখ করা হয়। প্রাথমিকভাবে ৫টি পক্ষ আবেদন জানায়। ঝাড়াইবাছাই-এর পর চারটি পক্ষ শর্তপূরণে সক্ষম হবে বিবেচিত হয়। শেষ পর্যন্ত নিলামে অংশ নেয় দুটি পক্ষ। 


আন্তঃমন্ত্রক গোষ্ঠী, কোর গ্রুপ অফ সেক্রেটারিজ অন ডিসইনভেস্টমেন্ট (সিজিডি) এবং অল্টারনেটিভ মেকানিজম (এএম)-এর সুপারিশ পর্যালোচনা করে ১৪/১০/২০২৬ তারিখের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ক্রেতা হিসেবে বেছে নেয় কানাডার ফেয়ারফ্যাক্স ফিন্যান্সিয়াল হোল্ডিংস-এর অধীনস্থ একটি সংস্থাকে। 

আরও জানতে ক্লিক করুন নীচের লিঙ্কে 

http://   https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2323320&v=7&reg=48&lang=2  


SC / AC /AG


(রিলিজ আইডি: 2323736) ভিজিটরের কাউন্টার : 2