প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী জাপানের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী শ্রীমতী আকি আবের সঙ্গে সাক্ষাৎ করেছেন

প্রকাশিত: 08 OCT 2026 6:51PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ অক্টোবর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জাপানের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী শ্রীমতী আকি আবের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ভারতের সঙ্গে তাঁর দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক্স-এ একটি পোস্টে শ্রী মোদী বলেছেন;

 জাপানের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী শ্রীমতী আকি আবের সাথে দেখা করে ভালো লাগলো। ভারতের সাথে তাঁর দীর্ঘস্থায়ী সম্পর্ককে আমি বিশেষ মর্যাদা দিই।

আবে সান একজন প্রিয় বন্ধু এবং দূরদর্শী নেতা ছিলেন, যিনি ভারত-জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গতকাল বারাণসীর রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে আবে মেমোরিয়াল করিডোরের উদ্বোধন, ভারত-জাপান বন্ধুত্বে তাঁর চিরস্থায়ী অবদান স্মরণে রেখে এক উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি।

@akie_official

বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –

https://x.com/narendramodi/status/2108140738450214925?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2108140738450214925%7Ctwgr%5E4a6e0f271d9be40521b801b6fa5767f994e80a24%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2320921reg%3D48lang%3D2

 

SC/SD/SKD


(রিলিজ আইডি: 2321252) ভিজিটরের কাউন্টার : 5