গ্রামোন্নয়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভিবি-জি রাম জি প্রকল্পের আওতায় ৩৭৫ ধরনের কাজ অনুমোদিত- বিজ্ঞপ্তি জারি করল গ্রামোন্নয়ন মন্ত্রক

প্রকাশিত: 06 OCT 2026 8:29AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬  অক্টোবর  ২০২৬

 

বিকশিত ভারত- গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) [ভিবি-জি রাম জি] আইন ২০২৫-এর আওতায় গ্রামীণ কর্মকাণ্ডের ক্ষেত্রে ৩৭৫ ধরনের কাজে অনুমোদন দিয়ে বিজ্ঞপ্তি জারি করল গ্রামোন্নয়ন মন্ত্রক। এর আগে ২৬৬ ধরনের কাজের অনুমোদন ছিল। ৪টি বিষয়ে এইসব কর্মকাণ্ডকে ভাগ করা হয়েছে- জল নিরাপত্তা, গ্রামীণ পরিকাঠামো, জীবিকা সংক্রান্ত পরিকাঠামো এবং চরম আবহাওয়া ও দুর্যোগ মোকাবিলায় বিশেষ কর্মকাণ্ড। 

চিরাচরিত দৃষ্টিভঙ্গী অনুযায়ী সম্পদ সৃজনের ধারণাকে আরও প্রসারিত করে জারি হয়েছে এই বিজ্ঞপ্তি। পরিকল্পনা হবে বিকেন্দ্রীকৃত স্তরে- গ্রাম সভার অনুমোদিত দিশা নির্দেশ অনুযায়ী। গোটা বিষয়টিতে নজর রাখা হবে বিকশিত ভারত জাতীয় গ্রামীণ পরিকাঠামো স্ট্যাকের মাধ্যমে।

জল সংরক্ষণের বিষয়টিতে সবচেয়ে বেশি- ১২৮ ধরনের কাজের অনুমোদন দেওয়া হয়েছে। গ্রামীণ পরিকাঠামোর ক্ষেত্রে দেওয়া হয়েছে ১১১ ধরনের কাজের অনুমোদন। গ্রামীণ জীবিকা এবং মূল্যশৃঙ্খল পরিসরে ৯৮ ধরনের কাজের স্বীকৃতি মিলেছে। অন্যদিকে চরম আবহাওয়া ও দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত ৩৮ ধরনের কাজে স্বীকৃতি দেওয়া হয়েছে। 

এইসব কাজে কৃষক, চরম অসুবিধার মধ্যে থাকা পরিবার, মহিলা এবং যুবাদের অগ্রাধিকার দেওয়া হবে।  

 

 

SC/AC/NS…. 


(রিলিজ আইডি: 2319489) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: Kannada , English , Malayalam , Urdu , हिन्दी , Gujarati