ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

উৎসবের মরশুমে উপভোক্তাদের জন্য সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এবং মজুতদারি রুখতে সরকার চিনি মজুতের নিয়মকানুন পুনর্বিন্যাস করলো

প্রকাশিত: 01 OCT 2026 12:54PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১  অক্টোবর  ২০২৬

 

১ অক্টোবর থেকে চিনির নতুন মরশুম শুরুর সঙ্গে সঙ্গে উৎসবের মরশুমে ন্যায্যমূল্যে উপভোক্তাদের কাছে চিনি পৌঁছে দেওয়া নিশ্চিত করতে জোরদার পদক্ষেপ করল সরকার।

চিনির ডিলারদের জন্য মজুতের সময়সীমা কমিয়ে ১৫ দিন করা হয়েছে। মজুতের পরিমাণ বেঁধে দেওয়া হয়েছে ১০০০ কুইন্টালে। এই নিয়ম কার্যকর হবে ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত কলকাতা এবং সংলগ্ন পুর এলাকা ও অসম রাজ্য ছাড়া। 

পুনর্বিন্যাসের সংস্থান অনুযায়ী ১৫ অক্টোবর ২০২৬ থেকে একজন চিনির ডিলার চিনি কেনার পর থেকে ১৫ দিনের বেশি তা মজুত করতে পারবে না। সারা দেশে যে কোনও সময় যে কোনও স্থানে ১০০০ কুইন্টালের বেশি চিনি মজুত করা যাবে না। বাজারের নির্দিষ্ট চাহিদা বিবেচনা করে কলকাতা এবং সন্নিহিত পুর এলাকা এবং অসম রাজ্যে মজুতের সীমা স্থির করা হয়েছে ২০০০ কুইন্টাল।

কলকাতায় চিনি আসে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকে আর এখান থেকে তা যায় উত্তর পূর্বাঞ্চল সহ দেশের পূর্ব অংশে। ভৌগোলিক বাধা, পণ্য পরিবহন  এবং উত্তর পূর্বাঞ্চলের উপভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে অসমে মজুতের উচ্চতর সীমা স্থির করা হয়েছে। 

অগাস্টের তুলনায় চিনির খুচরো দর কমেছে ১৫ শতাংশ। আশা করা হচ্ছে এটি আরও কমতে পারে যেহেতু সরবরাহ শৃঙ্খলের মাধ্যমে চিনির কলের কম দামের সুবিধা পাওয়া যাবে। চিনির কলে চিনির দাম কমেছে মোটামুটি ২৮ শতাংশ এবং গত ৩ সপ্তাহ ধরে তা একই আছে। চিনির দামের এই হ্রাস সম্ভব হয়েছে সরকার গৃহীত একাধিক পদক্ষেপের জন্য। যাতে বাজারে চিনির জোগান যথেষ্ট হয় এবং বাজারে চিনির সরবরাহ নিয়ম মেনে চলে। 

সরকার পুনরায় জানিয়েছে চিনি কল, ডিলার, পাইকার এবং বাজারের অন্য পক্ষগুলির কাছ থেকে আশা করা হচ্ছে সরবরাহ শৃঙ্খলের মাধ্যমে চিনির জোগান যেন নিয়মিত হয় এবং চিনি নিয়ে ফাটকাবাজি রোধ করা যায়। পাইকারি এবং খুচরো বিক্রেতাদের কাছে আবেদন জানানো হয়েছে যে চিনি কল থেকে পাওয়া চিনির মূল্য হ্রাসের সুবিধা যেন সাধারণ ক্রেতাদের কাছে তারা পৌঁছে দেয়। 

চিনি কলগুলিকে ইতিমধ্যেই পরামর্শ দেওয়া হয়েছে তাদের নিজ নিজ অঞ্চলে স্থিত কৃষি-জলবায়ু পরিস্থিতি অনুযায়ী তারা যেন মাড়াইয়ের কাজ শুরু করে। কয়েকটি চিনি উৎপাদনকারী অঞ্চলে আখ চাষের ওপর এন নিনো জনিত কম বৃষ্টিপাতের প্রভাবের ওপর নজর রাখবে কেন্দ্রীয় সরকার এবং কৃষক, খরিদদার এবং স্থানীয় বাজারে চিনির জোগানের মধ্যে ভারসাম্য রাখতে সব রকম প্রয়োজনীয় সময় মাফিক পদক্ষেপ নেবে। রাজ্য সরকারগুলিকেও এ ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। 

সরকার পুনরায় জানিয়েছে আখ চাষি এবং গ্রাহকরা ভারতের চিনি নীতির ২টি কেন্দ্রীয় স্তম্ভ। সরকার যেমন চায় আখ চাষিরা যেন যথোপযুক্ত আয় করতে পারে তেমনই চিনির দামের অহেতুক বৃদ্ধি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতেও একই রকমভাবে তারা দায়বদ্ধ।


SC/AP/NS…. 


(রিলিজ আইডি: 2317591) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Assamese , Gujarati , Tamil , Telugu , Kannada