স্বরাষ্ট্র মন্ত্রক
জম্মু-কাশ্মীরে যৌথ নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত লস্কর-ই-তৈবা-র কমান্ডার মুসা ওরফে আসিফ ফৌজি
প্রকাশিত:
30 SEP 2026 4:09PM by PIB Kolkata
নয়াদিল্লি,৩০ সেপ্টেম্বর, ২০২৬
জম্মু-কাশ্মীরের বুদগাম জেলার খানসাহিব থানায় গুরওয়াতকালান এলাকায় যৌথ নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর-ই-তৈবা-র কমান্ডার মুসা ওরফে আসিফ ফৌজি নিহত হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।
মুসার মৃত্যু জম্মু-কাশ্মীরে লস্কর-ই-তৈবা-র সংগঠনে খুব বড় একটা ধাক্কা। এর আগে ২০২৪-এর ৩ রা ডিসেম্বর জুনিয়দ ভাট, ২০২৫ এর ২৮ জুলাই সুলেমান এবং গত ৪ সেপ্টেম্বর ইয়াসির যৌথ বাহিনীর অভিযানে নিহত হয়। মুসার সঙ্গে এই তিনজনেই বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলার মূল ষড়যন্ত্রকারী। ৪ জনই লস্কর-ই-তৈবা-র শীর্ষ জঙ্গি।
SC/AC/SG.
(রিলিজ আইডি: 2317088)
ভিজিটরের কাউন্টার : 11