তথ্যওসম্প্রচারমন্ত্রক
অপেক্ষার অবসান: ২২ সেপ্টেম্বর ভারতীয় চলচ্চিত্রের সেরাদের উদযাপনে প্রস্তুত ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
প্রকাশিত:
21 SEP 2026 3:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর ২০২৬
মঞ্চ প্রস্তুত, আলোকসজ্জা সম্পন্ন এবং ভারতীয় চলচ্চিত্রের সেরা প্রতিভার ওপর স্পটলাইট পড়ার অপেক্ষায়। ২০২৬ সালের ২২ সেপ্টেম্বর গুজরাটের কেভাডিয়ার একতা নগরে আয়োজিত ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রস্তুতি পুরোদমে চলছে। ভারতের রাষ্ট্রপতি ২০২৪ সালের ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ পুরস্কারগুলো প্রদান করবেন।
https://x.com/PIBAhmedabad/status/2101963559697895828?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2101963559697895828%7Ctwgr%5Eb6cf5768f0b686f5ff0476e9a8fab49c673cef7f%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2312951reg%3D48lang%3D1
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভারতীয় চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা। ১৯৫৪ সালে চালু হওয়া এই পুরস্কারটি বিভিন্ন ভাষা, অঞ্চল ও চলচ্চিত্র নির্মাণের ধরনকে অন্তর্ভুক্ত করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (নন-ফিচার ফিল্ম) এবং চলচ্চিত্র বিষয়ক রচনার ক্ষেত্রে শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি প্রদান করে।
দাদাসাহেব ফালকে পুরস্কার
ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষীয়ান অভিনেতা অনন্ত নাগকে ২০২৪ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করা হবে । ভারতের রাষ্ট্রপতি ২০২৬ সালের ২২শে সেপ্টেম্বর ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করবেন ।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত কর্মজীবনে অনন্ত নাগ তাঁর বৈচিত্র্যময় কর্মের মাধ্যমে কন্নড় ও ভারতীয় চলচ্চিত্রে এক অবিস্মরণীয় অবদান রেখেছেন।
এই সম্মাননা তাঁর অসাধারণ শৈল্পিক যাত্রা এবং ভারতীয় চলচ্চিত্রের সমৃদ্ধ ঐতিহ্যে স্থায়ী অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে।
ভারতীয় সিনেমার সেরা কাজগুলো উদযাপন
৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান সারাদেশ থেকে সেরা কিছু চলচ্চিত্র, অভিনয় এবং সৃজনশীল প্রতিভাকে একত্রিত করবে।
‘আর্টিকেল ৩৭০’ শ্রেষ্ঠ কাহিনীচিত্র ‘ভাঙ্গার’ শ্রেষ্ঠ অ-কাহিনীচিত্র এবং ‘রাম-নমী’ শ্রেষ্ঠ তথ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে।
অভিনয় বিভাগে, ‘ব্রহ্মযুগম’- এর জন্য মামুটি এবং ‘চান্দু চ্যাম্পিয়ন’ - এর জন্য কার্তিক আরিয়ান শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। অন্যদিকে ‘আর্টিকেল ৩৭০’- এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) পুরস্কার পাবেন ইয়ামি গৌতম ।
‘স্বাতন্ত্র্য বীর সাভারকর’ ছবির জন্য রণদীপ হুডা শ্রেষ্ঠ নবাগত পরিচালক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ।
বিভিন্ন বিভাগে আরও বেশ কিছু চলচ্চিত্র ও শিল্পীকে স্বীকৃতি দেওয়া হবে, যা ভারতীয় চলচ্চিত্রের বৈচিত্র্য ও সমৃদ্ধিকে তুলে ধরবে।
‘কল্কি ২৮৯৮ এডি’ , ‘আমারান’ , ‘পুষ্পা: দ্য রুল পার্ট-০২’ , ‘ভুল ভুলাইয়া ৩’ এবং ‘স্ত্রী ২’- সহ আরও বেশ কিছু চলচ্চিত্র বিভিন্ন বিভাগে সম্মাননা পাবে।
পুরস্কারপ্রাপ্ত ও বিচারকদের সম্পূর্ণ তালিকা দেখুন
একটি উৎসব যা সমগ্র ভারতে ভ্রমণ করে
৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভারতীয় সিনেমার উদযাপনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অনুষ্ঠানটি গুজরাটের একতা নগরে আয়োজিত হচ্ছে। এর মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে জাতীয় রাজধানীর বাইরেও নিয়ে যাচ্ছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রক আগামী বছরগুলিতে দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উদযাপন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগটি ভারতীয় চলচ্চিত্রের উদযাপনকে বিভিন্ন অঞ্চলের আরও কাছে নিয়ে আসবে এবং দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ও চলচ্চিত্রগত বৈচিত্র্যকে তুলে ধরবে।
প্রস্তুতি সম্পন্ন এবং মঞ্চ প্রস্তুত, এখন সকলের দৃষ্টি ২০২৬ সালের ২২শে সেপ্টেম্বরের দিকে। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, প্রযুক্তিবিদ এবং ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যান্য সদস্যরা এইদিন একতা নগরে একত্রিত হবেন।
মঞ্চ প্রস্তুত। তারকারা তৈরি। ভারতীয় চলচ্চিত্র উৎসব উদযাপনের জন্য প্রস্তুত।
https://x.com/PIBAhmedabad/status/2101963559697895828?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2101963559697895828%7Ctwgr%5E51f0e228f50b2b8c187b8d4f754c4f271d6525ac%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2312951reg%3D48lang%3D1
SC/PM/NS
(রিলিজ আইডি: 2313054)
ভিজিটরের কাউন্টার : 6