তথ্যওসম্প্রচারমন্ত্রক
১৮ সদস্য নিয়ে সেন্ট্রাল ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের পুনর্গঠন
প্রকাশিত:
16 SEP 2026 6:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
তিন বছরের জন্য সেন্ট্রাল ফিল্ম সার্টিফিকেশন বোর্ড (সিবিএফসি)-এর পুনর্গঠন করা হয়েছে। সিনেমাটোগ্রাফ আইন, ১৯৫২-র ৩(১) নং ধারার অধীন এবং সিনেমাটোগ্রাফ শংসাপত্র (রুলস), ২০২৪ মোতাবেক ক্ষমতাবলে কেন্দ্রীয় সরকার এই বোর্ডের পুনর্গঠন করল।
নবগঠিত বোর্ডের সদস্যরা হলেন – বিনোদ অনুপম, মনোজ যোশী, অভিষেক জৈন, রিকি কেজ, প্রিয়দর্শন, সুনীল শেট্টি, হনসরাজ হংস, সুপ্রিয়া ইয়ারলাগাড্ডা, জ্যোতিন্দ্র মিশ্র, রূপালি গাঙ্গুলি, প্রীতি জিন্টা, নীলা মাধব পান্ডা, পঙ্কজ ত্রিপাঠি, প্রসেনজিৎ চ্যাটার্জি, পল্লবী যোশী, নিশিগন্ধা ওয়াড়, ওয়ামান কেন্দ্রে এবং রমেশ পাতঙ্গে।
তথ্য ও সম্প্রচার ১৬ সেপ্টেম্বর বোর্ডের এই পুনর্গঠন নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
SC/AB/DM.
(রিলিজ আইডি: 2311251)
ভিজিটরের কাউন্টার : 2