প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শীর্ষস্থানীয় সিইওদের সঙ্গে সেমিকন্ডাক্টর গোল টেবিল বৈঠকে পৌরোহিত্য করলেন

প্রকাশিত: 16 SEP 2026 7:17PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৬ সেপ্টেম্বর  ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সেবা তীর্থে শীর্ষস্থানীয় সিইওদের সঙ্গে সেমিকন্ডাক্টর গোল টেবিল বৈঠকে পৌরোহিত্য করলেন। 

বৈঠকে প্রধানমন্ত্রী ভারতীয় প্রযুক্তি ভবিষ্যতে সরকার এবং সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে নিকট সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন। প্রধানমন্ত্রী ভারতের মেধা, প্রযুক্তি গ্রহণ এবং পরিকাঠামোর জোরালো ভিতের কথা তুলে ধরেন এবং এআই ও কোয়ান্টাম কম্পিউটিং-এর মতো উদীয়মান প্রযুক্তি, দক্ষতা বর্ধন ও উদ্ভাবনে আরও বেশি করে অংশ নেওয়ার জন্য শিল্প মহলকে আহ্বান জানান। এআই-তে ১ কোটি মানুষকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যের উল্লেখ করে তিনি বলেন, ভারতের মেধার সঙ্গে হাত মিলিয়ে বিশ্বের শিল্প নেতাদের অভিজ্ঞতা এবং সক্ষমতা উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান প্রযুক্তিতে সর্বাগ্রে অন্যতম নেতা হতে পারে ভারত। সেমিকন্ডাক্টর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি উল্লেখ করে তিনি বলেন, পরিমণ্ডল এখন প্রাথমিক পর্যায় থেকে আরও উচ্চমাত্রায় এবং সুযোগের পর্যায়ে প্রবেশ করছে। প্রধানমন্ত্রী সরকারের দায়ব্ধতার কথা পুনরায় জানান, যে একটি অনুমানযোগ্য এবং সহযোগী নীতির পরিবেশ গড়ে তুলতে চায় সরকার। তিনি বলেন, নীতিগুলি এমন হতে হবে যা প্রযুক্তির অগ্রগতি ও শিল্পের প্রয়োজন অনুযায়ী রূপান্তরিত হবে। তিনি শিল্পপতিদের নীতি এবং প্রশাসনিক ব্যবস্থা নিয়ে পরামর্শ দেওয়ার আহ্বান জানান। তাঁদের আশ্বাস দেন যে, এই ক্ষেত্রকে শক্তিশালী করতে তাঁদের সেই পরামর্শ নিশ্চিতভাবে বিবেচনা করা হবে। তিনি শিল্পপতিদের উৎসাহ দেন ভারতের সেমিকন্ডাক্টর অগ্রগতির পরবর্তী পর্যায়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য।

ভারতের সেমিকন্ডাক্টর সক্ষমতা বৃদ্ধি করতে সরকারের লাগাতার প্রয়াসের প্রশংসা করেন সিইও-রা। এই প্রসঙ্গে তাঁরা উৎপাদন, নকশা, পরিকাঠামো এবং মেধার উন্নয়নে অগ্রগতির উল্লেখ করেন। তাঁরা আত্মবিশ্বাসের সঙ্গে জানান, আইএসএম ২.০-এ যেসব সুযোগ উঠে আসছে এবং সেমিকন্ডাক্টর মূল্যশৃঙ্খল জুড়ে সক্ষমতা অর্জন করার ভারতের যে সম্ভাবনা আছে, যেমন উৎপাদন, গবেষণা ও উন্নয়ন, উন্নত প্রযুক্তি এবং সহায়ক শিল্পে তার সুযোগ গ্রহণ করতে তাঁরা প্রস্তুত।

প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং সাহায্যের প্রশংসা করে তাঁরা বলেন, সাম্প্রতিক বছরগুলিতে যে অগ্রগতি হয়েছে, তা শিল্প মহলের আরও অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিয়েছে। ভারতকে বিশ্বব্যাপী প্রতিযোগিতামুখী এবং সেমিকন্ডাক্টর ও টেকনোলজি হাব হিসেবে গড়ে তুলতে তাঁদের দায়বদ্ধতার কথা প্রকাশ করেন।

বৈঠকে সেমি, মাইক্রন, ইনফিনিয়ন, অ্যাপ্লায়েড মেটিরিয়াল, এএসএনএল, মার্ক, টোকিও ইলেক্ট্রন লিমিটেড, ফুজি ফিল্ম, এএমডি, ইনটেল, টাটা ইলেক্ট্রনিক্স, ল্যাম রিসার্চ, র্যা পিডাস, এনএক্সপি, ফক্সকন, সেমিকন্ডাক্টর ডিভাইসেস, অ্যাডভানটেস্ট, সেলেস্টা ক্যাপিটাল, সিজি পাওয়ার, আইবিএম রিসার্চ সহ একাধিক গোষ্ঠীর সিইও, প্রধান এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 


SC/AP/NS


(রিলিজ আইডি: 2311246) ভিজিটরের কাউন্টার : 5