শিক্ষা মন্ত্রক
নতুন দিল্লির ভারত মণ্ডপমে অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলনের অঙ্গ হিসেবে ১১ এবং ১২ সেপ্টেম্বর ব্রিকস-ভারত ইনোভেটস এক্সপোজিশন-এর আয়োজন করা হয়েছে
পোস্ট করার দিনক্ষণ:
11 SEP 2026 12:58PM by PIB Agartala
নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর, ২০২৬
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বিদেশ মন্ত্রকের সঙ্গে যৌথভাবে নতুন দিল্লির ভারত মণ্ডপমে অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলনের অঙ্গ হিসেবে ১১ এবং ১২ সেপ্টেম্বর ব্রিকস-ভারত ইনোভেটস এক্সপোজিশন-এর আয়োজন করেছে। এই প্রদর্শনীতে ভারতের ডিপ-টেক সংক্রান্ত বিভিন্ন উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় বজায় রেখে দেশজুড়ে উদ্ভাবনী সংস্কৃতিকে উৎসাহিত করতে ভারত ইনোভেট কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির শরিক এ দেশের স্টার্ট-আপ সংস্থা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন গবেষণাগার। এদের সঙ্গে বিভিন্ন কর্পোরেট সংস্থা, বিনিয়োগকারী এবং দেশ-বিদেশে বসবাসরত ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রাক্তনীরা যুক্ত হয়েছেন। ব্রিকস-ভারত ইনোভেটস বা বিবিআই প্রদর্শনীর আগে ভারতের ডিপ-টেক সংক্রান্ত স্টার্ট-আপ সংস্থাগুলির আরেকটি প্রদর্শনীর আয়োজন করা হয় ফ্রান্সের নিস-এ ১৪-১৬ জুন এক অনুষ্ঠানে।
নিস-এর প্রদর্শনীতে ১২০টি স্টার্ট-আপ সংস্থা অংশ নিয়েছিল। এবারের সম্মেলনে ৩৭টি ভারতীয় স্টার্ট-আপ সংস্থা যোগ দিয়েছে। এই প্রদর্শনীর মূল ভাবনা – ‘প্রাণবন্ত, উদ্ভাবনী, সহযোগিতামূলক, সুস্থায়ী উন্নয়ন গড়ে তোলার লক্ষ্যে’। বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, উদ্ভাবক শিল্প ও বাণিজ্য জগতের প্রথমসারির নেতৃবৃন্দ ব্রিকস বিজনেস ফোরামে অংশ নিয়েছেন। এই ফোরামের পাশে অনুষ্ঠিত প্রদর্শনীটিতে বাণিজ্যিক আলোচনা, বিনিয়োগ এবং প্রযুক্তিক্ষেত্রে অংশীদারিত্ব নিয়ে মতবিনিময়ের সুযোগ থাকছে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী সহ ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতারা এই প্রদর্শনী ঘুরে দেখবেন বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ৭ আগস্ট ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির শিক্ষামন্ত্রীদের ত্রয়োদশ বৈঠকের আয়োজন করেছিল ওড়িশার ভুবনেশ্বরে। ভুবনেশ্বরেই এর আগে ৫ আগস্ট ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির শিক্ষা মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রীদের বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলি হল – শৈশবে শিশুদের যত্ন নেওয়ার ব্যবস্থাপনাকে শক্তিশালী করা, বুনিয়াদি শিক্ষা এবং সংখ্যাবিদ্যায় পারদর্শী করা, দক্ষতা বিকাশ এবং স্টার্ট-আপ ব্যবস্থাপনা, বিভিন্ন দেশের শিক্ষাগত যোগ্যতাকে স্বীকৃতি দেওয়া ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বদান এবং প্রতিষ্ঠানগুলির মানোন্নয়ন।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2309221)
ভিজিটরদের কাউন্টার : 6
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada