মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওডিশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়-এর ১৪টি জেলা জুড়ে রেলের তিনটি মাল্টি- ট্র্যাকিং প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

প্রকাশিত: 09 SEP 2026 3:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি আজ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওডিশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়-এর  ১৪টি জেলা জুড়ে রেলের তিনটি মাল্টি- ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। মোট খরচ ধরা হয়েছে ১০,৭৮৩ কোটি টাকা। 

প্রকল্পগুলি হলঃ
১)খড়গপুর-ঝাড়সুগুদা (বাঘেদি) চতুর্থ লাইন  
২)কাটনি-পেন্ড্রা রোড চতুর্থ লাইন 
৩)বিলাসপুর (উসলাপুর)- পেন্ড্রা রোড তৃতীয় লাইন 

এই তিনটি প্রকল্প রূপায়িত হলে ভারতের রেল নেটওয়ার্কের দৈর্ঘ্য ৬৫৬ কিলোমিটার বাড়বে। প্রায় ৪,৭৯০টি গ্রামে যোগাযোগের ব্যবস্থা আরও উন্নত হবে। এই গ্রামগুলিতে প্রায় ৫৬ লক্ষ মানুষের বাস।  

তারাতারিণী মন্দির, শ্রী ক্ষেত্র জগন্নাথ মন্দির (ঝাড়সুগুদার কাছে প্রাচীন মন্দির), বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্প, বিরাটেশ্বর মন্দির, অমরকন্টক মন্দির, জ্বলেশ্বর ধাম, আচাংকমার ব্যাঘ্র প্রকল্প, কুটাঘাট ড্যাম, মালহার পুরাতাত্ত্বিক ক্ষেত্র, রতনপুর মহামায়া মন্দির প্রভৃতি অঞ্চলে পর্যটকদের আনাগোনা বাড়বে। 

প্রকল্পগুলির আওতাধীন অঞ্চল কয়লা, সিমেন্ট, লোহা-ইস্পাত প্রভৃতি পণ্যের গুরুত্বপূর্ণ পরিবহণ পরিসর। পরিবেশ সংরক্ষণ রেলের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগের সুবাদে রেলের পণ্য পরিবহণ ক্ষমতা বছরে ২৭ মেট্রিক টন বেড়ে যাবে। এছাড়াও তেল আমদানির ক্ষেত্রে ১২ কোটি লিটার সাশ্রয় হবে এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন ৬২ কোটি কেজি কমবে বলে আশা করা যায়।   

 

 

SC / AC /AG


(রিলিজ আইডি: 2308367) ভিজিটরের কাউন্টার : 11