তথ্যওসম্প্রচারমন্ত্রক
গুজরাটের একতা নগরে (কেভাডিয়া)-য় ২২ সেপ্টেম্বর ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি
প্রকাশিত:
08 SEP 2026 1:55PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর ২০২৬
গুজরাটের একতা নগরে (কেভাডিয়া)-য় ২২ সেপ্টেম্বর ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। ২০২৪ সালের চলচ্চিত্রগুলিকে এবার সম্মানিত করা হবে।
১৯৫৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার চালু হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রক বর্তমানে জাতীয় রাজধানীর বাইরে চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজনে উদ্যোগী হয়েছে।
এবার শ্রেষ্ঠ কাহিনীচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘আর্টিকল ৩৭০’। কাহিনীচিত্র নয় এমন ছবির ক্ষেত্রে সেরা শিরোপা পাচ্ছে ‘ভাঙ্গার’। সেরা তথ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘রাম-নামি’। ‘ব্রামায়ুগাম’ ছবিতে অভিনয়ের জন্য মাম্মুট্টি এবং ‘চান্দু চ্যাম্পিয়ান’ ছবিতে অভিনয়ের জন্য কার্তিক আরিয়ান সেরা অভিনেতার সম্মান পাচ্ছেন। ‘আর্টিকল ৩৭০’-তে অভিনয়ের জন্য ইয়ামি গৌতম সেরা অভিনেত্রী হিসেবে সম্মানিত হবেন। প্রথমবার চলচ্চিত্র নির্দেশনায় সামিলদের মধ্যে সেরা হিসেবে চিহ্নিত হয়েছেন রনদীপ হুদা- ‘স্বতন্ত্র বীর সাভারকার’ ছবির জন্য।
বিভিন্ন বিভাগে পুরস্কৃত হতে চলেছে ‘কালকি ২৮৯৮এডি’, ‘আমরন’, ‘পুস্পা: দ্য রুল পার্ট ২’, ‘ভুলভুলাইয়া ৩’ এবং ‘শ্রী ২’-এইসব ছবি। এই প্রথম কাহিনীচিত্র নয় এমন ছবিগুলির মধ্যে পুরস্কৃত হতে চলেছে একটি সাঁওতালি চলচ্চিত্র।
সেরা চলচ্চিত্র সমালোচক হিসেবে সম্মানিত হবেন সঞ্জীব শ্রীবাস্তব। চলচ্চিত্র বিষয়ে লেখা বইগুলির মধ্যে এবার পুরস্কৃত হবে ডঃ প্রদীপ কেঞ্চানুরুর লেখা ‘নানিরুভুদে নিমাগাগাগি নাদিরুভুদে নানাগাগাদি: কন্নড় সিনেমাডা থাঠভা মাথ্থু রাজাকিয়া’- বইটি। সেখানে কন্নড় চলচ্চিত্র নিয়ে আলোচনা রয়েছে।
SC/AC/NS…
(রিলিজ আইডি: 2307923)
ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন:
Tamil
,
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada