অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

ইউজেডকিউআর-এর মাধ্যমে উজবেকিস্তান জুড়ে ইউপিআই পেমেন্ট চালু করতে এনপিসিআই ইন্টারন্যাশনাল এবং উজবেকিস্তানের এনআইপিসি অংশীর হল

পোস্ট করার দিনক্ষণ: 31 AUG 2026 4:14PM by PIB Agartala

নতুন দিল্লি, ৩১ অগাস্ট, ২০২৬

 

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া-এর আন্তর্জাতিক শাখা, এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড, বাণিজ্যিক চুক্তি করল উজবেকিস্তানের ন্যাশনাল পেমেন্টস সিস্টেম এইচইউএমও-র পরিচালক ন্যাশনাল ইন্টার ব্যাঙ্ক প্রেসেসিং সেন্টার জেএসসি (এনআইপিসি)-র সঙ্গে ৩০ আগস্ট, ২০২৬ তারিখে। এই অংশীদারিত্বের ফলে ভারতীয় পর্যটকরা তাদের পছন্দের ইউপিআই অ্যাপ ব্যবহার করে উজবেকিস্তানের জাতীয় আন্তঃকার্যকরী কিউআর কোড ‘ইউজেডকিউআর’ স্ক্যান করার মাধ্যমে দেশজুড়ে তাৎক্ষণিক মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন।

ভারতের প্রধানমন্ত্রীর উজবেকিস্তান সফরকালে এই ঘোষণা করা হল। এই চুক্তি কার্যকর হবে অনুষ্ঠানিকভাবে অনুমোদনের পর যা করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ উজবেকিস্তান।

চুক্তির মূল বৈশিষ্ট্যসমূহ

১) সর্বজনীন মার্চেন্ট স্বীকৃতি: সিবিইউ-এর বাধ্যতামূলক ইউনিফায়েড ন্যাশনাল কিউআর পরিকাঠামো (ইউজেডকিউআর)-এর সঙ্গে সংহত হওয়ার মাধ্যমে, ইউপিআই ব্যবহারকারীরা উজবেকিস্তানের খুচরা, আতিথেয়তা এবং পরিষেবা ক্ষেত্রের ব্যবসায়ীদের কাছে প্রায় সর্বজনীন স্বীকৃতি লাভ করবে।

২) নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা: ভারতীয় পর্যটক, ব্যবসায়িক ভ্রমণকারী এবং শিক্ষার্থীরা তাদের ভারতীয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি ব্যক্তি-থেকে-মার্চেন্ট (পি২এম) পেমেন্ট করতে পারবেন, যা বৈদেশিক মুদ্রা বিনিময়ের অতিরিক্ত খরচের ঝামেলা দূর করবে এবং আন্তর্জাতিক কার্ড বা নগদ অর্থের উপর নির্ভরতা কমাবে।

৩) দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালীকরণ: এই উদ্যোগটি ডিজিটাল গণ-পরিকাঠামো সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাবে এবং উভয় দেশের বৃহত্তর কৌশলগত ও অর্থনৈতিক লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে।

সিঙ্গাপুর, আরব আমিরশাহী, ফ্রান্স, মরিশাস, নেপাল, ভুটান, কাতার, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং গ্রিস, এই ১০টি দেশে ইউপিআই স্বীকৃত যাতে ভারতীয় ভ্রমণকারীদের ইউপিআই-এর মাধ্যমে বিদেশে নির্বিঘ্নে অর্থ প্রদান করার সুযোগ হয়।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2305095) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali , Tamil , Telugu