বস্ত্রমন্ত্রক
ভারতের রাষ্ট্রপতি আগামীকাল নতুন দিল্লিতে নিফট (NIFT)-এর যৌথ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন
প্রকাশিত:
30 AUG 2026 9:35AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ অগাস্ট ২০২৬
ভারতের রাষ্ট্রপতি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি)-এর আনুষ্ঠানিক ভিজিটর, শ্রীমতি দ্রৌপদী মুর্মু, ২০২৬ সালের ৩১ আগস্ট নতুন দিল্লিতে আয়োজিত এনআইএফটি-এর যৌথ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে সারা দেশের ১৮টি এনআইএফটি ক্যাম্পাসের উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের ডিগ্রি গ্রহণের আনন্দ উদযাপন করতে এবং এই প্রতিষ্ঠানে তাদের শিক্ষাজীবনের সফল সমাপ্তি চিহ্নিত করতে একত্রিত হবেন। এছাড়াও, এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষ, সৃজনশীলতা, নিষ্ঠা এবং অর্জনের স্বীকৃতি প্রদান করা হবে।
কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী শ্রী গিরিরাজ সিং-ও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন; তাঁর সাথে থাকবেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, বোর্ড অফ গভর্নরস-এর সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা, বিদ্বজ্জন এবং উত্তীর্ণ শিক্ষার্থীরা।
এই সমাবর্তন অনুষ্ঠানটি এনআইএফটি -এর উত্তীর্ণ শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করবে এবং প্রতিষ্ঠানে থাকাকালীন তাদের শিক্ষাগত উৎকর্ষ, সৃজনশীলতা, নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি জানাবে। অনুষ্ঠানে প্রতিটি ক্যাম্পাসের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদক দিয়ে সম্মানিত করা হবে।
যৌথ সমাবর্তন অনুষ্ঠানের পর ক্যাম্পাস-ভিত্তিক ডিগ্রি প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে, যেখানে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে তাঁদের ডিগ্রি গ্রহণ করবেন এবং শিক্ষাজীবন থেকে পেশাগত জীবনে পদার্পণ করবেন।
১৯৮৬ সালে ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের অধীনে প্রতিষ্ঠিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) হলো একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যা এনআইএফটি আইন, ২০০৬-এর আওতায় পরিচালিত হয়। সময়ের সাথে সাথে এই প্রতিষ্ঠানটি ফ্যাশন শিক্ষার ক্ষেত্রে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে ঐতিহ্যবাহী শিল্প ও কারুশিল্প, প্রাতিষ্ঠানিক জ্ঞান, নকশায় উদ্ভাবন, প্রযুক্তি, সৃজনশীল চিন্তাভাবনা এবং শিল্পের সঙ্গে সংযোগের এক অনন্য সমন্বয় ঘটেছে।
সারা দেশ জুড়ে পেশাদারভাবে পরিচালিত ২০টি ক্যাম্পাসের মাধ্যমে এনআইএফটি একটি অন্তর্ভুক্তিমূলক ও গতিশীল শিক্ষার পরিবেশ গড়ে তুলেছে। এর মাধ্যমে তরুণ প্রতিভাদের জ্ঞান, দক্ষতা এবং সৃজনশীল ক্ষমতায় সজ্জিত করা হচ্ছে, যাতে তারা ভারতের ফ্যাশন ও সৃজনশীল শিল্পখাতে অবদান রাখতে পারে।
'যৌথ সমাবর্তন ২০২৬' এমন এক প্রজন্মের সাফল্য উদযাপনের মুহূর্ত, যারা ধারণাকে সম্ভাবনায় এবং সৃজনশীলতাকে বাস্তব প্রভাব বা সাফল্যে রূপান্তর করতে শিখেছে। প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় গ্র্যাজুয়েটরা সাথে নিয়ে যাবেন নতুন আখ্যান বা ধারা তৈরির আত্মবিশ্বাস, অর্থবহ সমাধান উদ্ভাবনের ক্ষমতা এবং ভারতের ক্রমবিকাশমান সৃজনশীল ক্ষেত্রে অবদান রাখার সংকল্প। এনআইএফটি-এ তাদের যাত্রার হয়তো আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে, কিন্তু কল্পনাশক্তি, উদ্ভাবন এবং উৎকর্ষের পথে তাদের প্রকৃত যাত্রা কেবল শুরু হচ্ছে। তাই এই অনুষ্ঠানটি একইসাথে অর্জনের উদযাপন এবং ভবিষ্যতের যাত্রার সূচনা হিসেবে গণ্য হবে; এটি একদিকে যেমন উত্তীর্ণ শিক্ষার্থীদের সাফল্যকে সম্মান জানাবে, তেমনি অন্যদিকে নতুন ভারতের ফ্যাশন, ডিজাইন ও সৃজনশীল ক্ষেত্রকে গড়ে তোলার ক্ষেত্রে তাদের সম্ভাব্য ভূমিকার ওপর আলোকপাত করবে। তাদের মেধা, উদ্যম ও দূরদৃষ্টির মধ্যেই নিহিত রয়েছে আরও সৃজনশীল, উদ্ভাবনী এবং বিশ্বমঞ্চের সাথে সংযুক্ত এক ‘বিকশিত ভারত’-এর সম্ভাবনা।
এনআইএফটি-এর সৃজনশীলতা ও উৎকর্ষের চেতনায় উদ্বুদ্ধ এই ব্যাচ ভারতের ফ্যাশন ও সৃজনশীল ক্ষেত্রে নতুন ধারার সূচনা করতে প্রস্তুত। যদিও এই প্রতিষ্ঠানে তাদের প্রাতিষ্ঠানিক যাত্রার সমাপ্তি ঘটছে, তবে উদ্ভাবন ও ইতিবাচক প্রভাব বিস্তারের এক নতুন যাত্রার সূচনা হচ্ছে।
SC/SB/AS
(রিলিজ আইডি: 2304647)
ভিজিটরের কাউন্টার : 2