তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রকাশনা বিভাগ সাতটি পুরস্কার জিতল

প্রকাশিত: 25 AUG 2026 1:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ আগস্ট ২০২৬

 

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন প্রকাশনা বিভাগ পুস্তক প্রকাশনায় দক্ষতা প্রদর্শনে ২০২৬ সালে সাতটি পুরস্কার জিতেছে। ফেডারেশন অফ ইন্ডিয়ান পাবলিশার্স (এফআইপি) এই পুরস্কার প্রদান করে। প্রকাশনা বিভাগের বই, সাময়িকপত্র এবং হিন্দি, ইংরেজি ও উর্দু ভাষায় বিভিন্ন বিভাগে রেফারেন্স প্রকাশনা এই পুরস্কারের জন্য মনোনীত হয়।

প্রকাশনা বিভাগের মহানির্দেশক ডঃ ধীরাজ কাকাড়িয়া পুরস্কারপ্রাপ্ত বই এবং সাময়িকপত্রের সম্পাদকদের পুরস্কার প্রাপ্তিতে সম্বর্ধনা জানান। তিনি এই সাফল্যের সঙ্গে যুক্ত সমস্ত সরকারি আধিকারিক এবং কর্মীদেরকে অভিনন্দন জানিয়েছেন।

এই সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন যে প্রকাশনা বিভাগের সম্মিলিত কঠোর পরিশ্রম, নিষ্ঠা, আধিকারিক ও কর্মীদের দক্ষতার সাক্ষ্য হল এই সাতটি পুরস্কার। প্রকাশনা বিভাগের তরফ থেকে প্রকাশিত বই ও সাময়িকপত্র জাতীয় উন্নয়ন, জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতি, কলা এবং সমসাময়িক বিষয় পাঠকদের কাছে এক মূল্যবান উপাদান হিসেবে দেখা দেয়। 

এই সাতটি পুরস্কারের মধ্যে হিন্দিতে ‘ভারত ২০২৬’ একটি রেফারেন্স গ্রন্থ হিসেবে দ্বিতীয় পুরস্কার পায়। দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত প্রকাশনা বিভাগের অন্য প্রকাশনাগুলি হল – ‘উইংস টু আওয়ার হোপস, দ্বিতীয় খণ্ড’ (ইংরেজি বিভাগ); ‘যোজনা, জুলাই ২০২৬’ সংখ্যা (হিন্দি বিভাগ) এবং গ্রামীণ উন্নয়ন নিয়ে মাসিকপত্র ‘কুরুক্ষেত্র’ (ইংরেজি বিভাগ)।

প্রকাশনা বিভাগের তিনটি তৃতীয় পুরস্কারপ্রাপ্ত প্রকাশনা হল – ‘ধরতী কী সেহাত’ একটি শিশু পুস্তক (হিন্দি বিভাগ); ‘রঙ্গোলি রূপ সুর লে কী’ একটি কলা বিষয়ক কফি টেবিল বই (হিন্দি বিভাগ) এবং ‘আজকাল উর্দু’ সাময়িকপত্র (উর্দু বিভাগ)।

 

 

SC/AB/DM.


(রিলিজ আইডি: 2303155) ভিজিটরের কাউন্টার : 33