মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৬-এর শিক্ষক দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিকগুলির ২১ জন শিক্ষক-শিক্ষিকা এবং ফ্যাকাল্টিকে জাতীয় পুরস্কার প্রদান করবেন

प्रविष्टि तिथि: 24 AUG 2026 3:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪  অগাস্ট  ২০২৬

 

রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু ৫ই সেপ্টেম্বর নতুনদিল্লির বিজ্ঞান ভবনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিকগুলির ২১ জন শিক্ষক-শিক্ষিকা ও ফ্যাকাল্টিকে জাতীয় পুরস্কার প্রদান করবেন।

এ বছর এই পুরস্কারের জন্য নির্বাচিতদের মধ্যে রয়েছেন—কেন্দ্রীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন শিক্ষক-শিক্ষিকা ও ফ্যাকাল্টি;  বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়ের  তিনটি সরকারি ও দুটি বেসরকারি কলেজ  থেকে ৫ জন শিক্ষক-শিক্ষিকা; এবং দুটি সরকারি ও দুটি বেসরকারি পলিটেকনিকের থেকে চারজন শিক্ষক-শিক্ষিকা। 

'জাতীয় পুরস্কার ২০২৬'-এর জন্য 'রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল' www.awards.gov.in -এর মাধ্যমে অনলাইনে মনোনয়ন চাওয়া হয়। 'জন-অংশীদারিত্ব' -র অঙ্গ হিসেবে এখানে স্ব-মনোনয়ন, প্রাতিষ্ঠানিক মনোনয়ন এবং সহকর্মীদের মাধ্যমে মনোনয়নের ব্যবস্থাও ছিল। ২৬শে মে থেকে ২০শে জুলাই ২০২৬ পর্যন্ত মনোনয়ন গ্রহণ করা হয়।   

যে শিক্ষক-শিক্ষিকার বা অধ্যাপকরা অন্যদের কাছে অনুকরণযোগ্য, তাঁদেরই এই সম্মান প্রদান করা হয়। তাঁদের কর্মদক্ষতার উপর ভিত্তি করে এই নির্বাচন করা হয়। এক্ষেত্রে শিক্ষাদান প্রক্রিয়ার কার্যকারিতা, আউটরিচ কর্মসূচী , গবেষণা ও উদ্ভাবন এবং গবেষণা ও পরামর্শমূলক শিক্ষাদান বা কনসালটেন্সি টিচিং-এর মতো বিভিন্ন মাপকাঠি বিবেচনা করা হয়।  

২০২৩ সালে ‘শিক্ষক-শিক্ষিকাদের জন্য জাতীয় পুরস্কার’-এর অধীনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিকগুলির জন্য পুরস্কারের দুটি নতুন বিভাগ প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এই পুরস্কার শুধুমাত্র স্কুলের শিক্ষক- শিক্ষিকাদেরই দেওয়া হতো। ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’-এর ভাবনার সঙ্গে  সামঞ্জস্য রেখে এই পুরস্কারের পরিধি সম্প্রসারিত করা হয়। এই নীতিতে শিক্ষা ব্যবস্থায় উৎকর্ষের সংস্কৃতি গড়ে তোলার জন্য পুরস্কার ও স্বীকৃতির মতো উৎসাহভিত্তিক উদ্যোগগুলির ওপর গুরুত্বারোপ করা হয়। 
উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিকগুলির ২১ জন শিক্ষক-শিক্ষিকা ও ফ্যাকাল্টির নামঃ- 

 

১. উত্তরাখণ্ডের রুরকি আইআইটি-র অধ্যাপক অবলোকিতা আগরওয়াল
২. তেলেঙ্গানার হায়দ্রাবাদ আইআইটি-র অধ্যাপক কীর্তি চন্দ্র সাহু
৩. রাজস্থানের পিলানির বিআইটিএস-এর অধ্যাপক বিনয় চামোলা
৪. ওড়িশার ভুবনেশ্বর আইআইটি-র ডক্টর শ্রীকান্ত গোল্লাপুড়ি
৫. গুজরাটের গান্ধীনগর আইআইটি-র ডক্টর মিঠুন রাধাকৃষ্ণ
৬. মধ্যপ্রদেশের ভোপাল আইজারের অধ্যাপক সৌরভ দত্ত
৭. মহরাষ্ট্রের বম্বে আইআইটির অধ্যাপক বিক্রম বিশাল
৮. গুজরাটের গান্ধীনগর ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সর্বেয় জয়রাজসিং ইন্দ্রজিৎসিং
৯. উত্তরপ্রদেশের কানপুর আইআইটি-র অধ্যাপক শঙ্কর প্রসাদ রথ
১০. উত্তরাখণ্ডের শ্রীনগরের হেমবতীনন্দন বহুগুনা গাড়ওয়াল বিশ্ববিদ্যালয়ের ডক্টর মনীষা নিগম
১১. মহরাষ্ট্রের ওয়ার্ধার জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজের ডা অমর মোহনরাও তাকসন্ডে
১২. অন্ধ্রপ্রদেশের মঙ্গলগিরি এইমস-এর ডাক্তার অরুণ বাবু
১৩. মণিপুর বিশ্ববিদ্যালয়ের ডক্টর ফুকরামবাম লীলাবতী দেবী
১৪. উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আশুতোষ মোহন
১৫. আসামের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অঙ্কুরণ দত্ত
১৬. বেঙ্গালুরুর কর্ণাটক সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের শ্রীমতী শিবানী ভি
১৭. ছত্তিশগড়ের পণ্ডিত রবিশঙ্কর শুক্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজীব চৌধুরী
১৮. কর্ণাটকের এইইআই পলিটেকনিকের ডঃ বিশ্বনাথ এইচ এস
১৯. তামিলনাড়ুর পিএসজি পলিটেকনিক কলেজের ডঃ শশীকলা এস
২০. তামিলনাড়ুর শক্তি পলিটেকনিক কলেজের ডঃ কান্নন রথিনাম
২১. মহারাষ্ট্রের শোলাপুরের রাষ্ট্রীয় পলিটেকনিক কলেজের ডঃ সন্দীপন প্রহ্লাদ নারোটে

 


SC/CB/NS…


(रिलीज़ आईडी: 2302776) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Bengali-TR , English , Urdu , Marathi , Assamese , Gujarati , Tamil , Kannada , Malayalam