যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

দ্বাদশ ব্রিকস যোগাযোগ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে ২১ আগস্ট ২০২৬

प्रविष्टि तिथि: 20 AUG 2026 12:43PM by PIB Kolkata

 নতুন দিল্লি, আগস্ট , ২০২৬

 

ভারত তার ব্রিকস অধ্যক্ষতায় ২১ আগস্ট ২০২৬-এ দ্বাদশ ব্রিকস যোগাযোগ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। এই বৈঠকে যোগ দেবেন ব্রিকসভুক্ত সদস্য দেশগুলির যোগাযোগ মন্ত্রী এবং শীর্ষ স্থানীয় প্রতিনিধিরা। আলোচনা করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন ও দৃঢ় ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা নিয়ে।

ভারত সরকারের যোগাযোগ মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া দ্বাদশ ব্রিকস যোগাযোগ মন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। 

এই বৈঠকের আয়োজন করা হচ্ছে ভারতের অতি উচ্চাশী ব্রিকস অধ্যক্ষতার থিম “বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কো-অপারেশন অ্যান্ড সাসটেনেবিলিটি” এবং আইসিটি ট্র্যাক থিম “ইনোভেট, কোঅপারেট অ্যান্ড ট্রান্সফর্ম ফর এ রেজিলিয়েন্ট ফিউচার”-এর অনুসারী। এই সব অগ্রাধিকার ক্ষেত্রগুলি থেকে বোঝা যায় ব্রিকস দেশগুলির মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করা এবং অন্তর্ভুক্তিমূলক নিরাপদ ও সুস্থায়ী ডিজিটাল উন্নয়নের পৃষ্ঠপোষকতার প্রতি ভারতের দায়বদ্ধতা। 

দ্বাদশ ব্রিকস যোগাযোগ মন্ত্রীদের বৈঠক সদস্য দেশগুলিকে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ দেবে আগামী দিনের প্রযুক্তি ডিজিটাল পাবলিক ইনফ্রাস্টাকচার ভবিষ্যৎ নেটওয়ার্ক, সাইবার নিরাপত্তা, সক্ষমতা বর্ধন এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সংযোগ নিয়ে মতামত বিনিময় করার জন্য আলোচনায় জোর দেওয়া হবে। বাস্তবোচিত সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়া এবং ব্রিকস দেশগুলি তথা গ্লোবাল সাউথ জুড়ে সেরা পদ্ধতি আদানপ্রদান করার ওপর।

ভারত তার ব্রিকস অধ্যক্ষতার মেয়াদে সবচেয়ে বেশি জোর দিয়েছে আইসিটি-তে সহযোগিতা জোরদার করার ওপর। যেখানে উদ্যোগ নেওয়া হবে উপরোক্ত বিষয়গুলি নিয়ে। টেলিকমিউনিকেশন দফতরও ব্রিকস ওয়ার্কিং গ্রুপের অধীনে আলোচনায় নেতৃত্ব দিচ্ছে তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সহযোগিতার জন্য।

২০২৫-এর একাদশ ব্রিকস যোগাযোগ মন্ত্রীদের বৈঠকের ফলাফল এবং চিহ্নিত সহযোগিতা ক্ষেত্রগুলির ওপর দ্বাদশ বৈঠকের আয়োজন করা হয়েছে। মূলত আইসিটি, ডিপিআই এবং আন্তর্জাতিক ডিজিটাল প্রশাসন নিয়ে সহযোগিতা চালিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছিল গত বৈঠকে। 

কর্মসূচির অঙ্গ হিসেবে জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া বৈঠক করবেন এবং ডিজিটাল ব্রিকস ফোরাম এক্সপো পরিদর্শন করবেন। এক্সপোতে ভারতের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরার সুযোগ আছে। সেই সঙ্গে অংশগ্রহণকারী দেশগুলি এবং সংশ্লিষ্ট পক্ষদের মধ্যে মত বিনিময় এবং আলোচনার সুযোগ হবে। 

দ্বাদশ ব্রিকস যোগাযোগ মন্ত্রীদের বৈঠক ভারতের ব্রিকস অধ্যক্ষতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা ডিজিটাল ক্ষেত্রে শক্তিশালী অংশীদারিত্ব গড়তে ভারতের দায়বদ্ধতার প্রতিফলন। 


X -http://https://x.com/DoT_India
Insta-  https://www.instagram.com/department_of_telecom?igsh=MXUxbHFjd3llZTU0YQ==
Fb - https://www.facebook.com/DoTIndia
Youtube: https://youtube.com/@departmentoftelecom?si=DALnhYkt89U5jAaa

 

 

SC/AP/SG


(रिलीज़ आईडी: 2301490) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Telugu , Gujarati , Assamese , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Kannada