মন্ত্রীসভার অর্থনীতি বিষয়ক সংক্রান্ত কমিটি (সিসিইএ)
বিহারে ২২ নম্বর জাতীয় মহাসড়কের মজঃফরপুর-সীতামাঢ়ি-সোনবার্সা অংশটিকে চার লেনের করে তোলায় কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
प्रविष्टि तिथि:
19 AUG 2026 3:22PM by PIB Agartala
নতুন দিল্লি ১৯ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি বিহারে ২২ নম্বর জাতীয় মহাসড়কের মজঃফরপুর-সীতামাঢ়ি-সোনবার্সা অংশটিকে চার লেনের করে তোলার প্রস্তাবে আজ অনুমোদন দিয়েছে। এই প্রকল্প রূপায়িত হবে হাইব্রিড অ্যানুইটি মোডে (এইচএএম)। ৮২.৫৭৮ কিলোমিটার জুড়ে প্রস্তাবিত এই প্রকল্পের মোট মূলধনী ব্যয় আনুমানিক ৩,৫৯০.৭৩ কোটি টাকা।
প্রকল্পটি বাস্তবায়িত হলে নেপাল সীমান্তের সোনবার্সার সঙ্গে দেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র মুজঃফরপুরের যোগাযোগ আরও উন্নত হবে। ওই অঞ্চলের বড় শহরগুলিতে যানবাহনের ভিড়ও কমবে।
এই প্রকল্পের আওতায় ৭টি বড় সেতু, ৩টি রেল ওভার ব্রীজ এবং ২টি উড়াল পুল তৈরির কথা। এর নকশা তৈরি হয়েছে পিএম গতিশক্তি জাতীয় মহা পরিকল্পনা কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যের ভিত্তিতে।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2301258)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam