বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
UIDAI-এর বিশেষ অভিযানে সারা দেশের প্রায় ১.৬ লক্ষ স্কুল শিক্ষার্থীর আধার কার্ডে ২ কোটিরও বেশি বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট সম্পন্ন হয়েছে
प्रविष्टि तिथि:
18 AUG 2026 2:36PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ অগাস্ট, ২০২৬
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের দেশব্যাপী বিশেষ অভিযানের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে; এর আওতায় সারা দেশের স্কুলের ছাত্র-ছাত্রীদের ২ কোটিরও বেশি বাধ্যতামূলক আপডেট সম্পন্ন করা হয়েছে।
UIDAI-এর সঙ্গে 'ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস' (UDISE+)-এর প্রযুক্তিগত সমন্বয় ঘটিয়ে এই অভিযান চালানো হয়।
২০২৫ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া এই বিশেষ অভিযানের আওতায় এখন পর্যন্ত ১.৫৬ লক্ষেরও বেশি স্কুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্কুল-স্তরে আয়োজিত বিশেষ ক্যাম্প এবং UIDAI ও রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষা দপ্তরের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই তাদের আধার বায়োমেট্রিক আপডেট সম্পন্ন করতে পারছে।
পাঁচ বছরের কম বয়সী শিশুদের আধার এনরোলমেন্টের সময় শুধুমাত্র জনবিন্যাস-সংক্রান্ত তথ্য ও ছবি নেওয়া হয়; এই বয়সে আঙুলের ছাপ বা চোখের মণির বায়োমেট্রিক নেওয়া হয় না, কারণ তখনো এই শারীরিক বৈশিষ্ট্যগুলি বিকশিত হতে থাকে।
শিশুর বয়স ৫ বছর এবং ১৫ বছর পূর্ণ হলে বায়োমেট্রিক আপডেট করা আবশ্যক। সঠিক সময়ে এটি সম্পন্ন করলে পরবর্তীকালে স্কুল ও উচ্চশিক্ষার বিভিন্ন পর্যায়ে এবং নানা পরিষেবা ও সুবিধা গ্রহণের ক্ষেত্রে কোনো জটিলতা ছাড়াই আধার প্রামাণ্যকরণের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়।
সঠিক সময়ে বায়োমেট্রিক আপডেট সম্পন্ন করতে উৎসাহিত করতে UIDAI ১ অক্টোবর ২০২৫ থেকে এক বছরের জন্য ৭-১৫ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এবাবদ কোনো ফি বা মাশুল না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ৫-৭ বছর এবং ১৫-১৭ বছর বয়সী শিশুদের জন্যও এই পরিষেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। অর্থাৎ, প্রযুক্তিগতভাবে এখন ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের জন্য ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাচ্ছে।
আধারে বায়োমেট্রিক আপডেট না থাকলে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে, কিংবা NEET, JEE, CUET-এর মতো প্রতিযোগিতামূলক ও বিশ্ববিদ্যালয় স্তরের পরীক্ষায় নিবন্ধনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই UIDAI অভিভাবক ও তত্ত্বাবধায়কদের তাদের সন্তানদের আধারে বায়োমেট্রিক আপডেট প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আহ্বান জানাচ্ছে।
SC/SD/SB…
(रिलीज़ आईडी: 2300869)
आगंतुक पटल : 4