পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

ব্রিকস পরিবেশ মন্ত্রীদের দ্বাদশতম বৈঠকে মানব-কেন্দ্রিক ও রূপায়ণ-ভিত্তিক কর্মসূচির পক্ষে সওয়াল করল ভারত

प्रविष्टि तिथि: 18 AUG 2026 3:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ আগস্ট ২০২৬

 

ব্রিকস ২০২৬-এর পৌরোহিত্য রয়েছে ভারত। এই উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত ব্রিকস পরিবেশ মন্ত্রীদের দ্বাদশ বৈঠকে সদস্য দেশগুলির প্রতিনিধিদের আজ স্বাগত জানান কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব।

মূল ভাষণে তিনি বলেন, ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গী অনুযায়ী দক্ষিণী বিশ্বকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে বরাবরই সওয়াল করে আসছে। বিআরআইসিএস-কে বিল্ডিং রেজিলিয়েন্স অ্যান্ড ইনোভেশন ফর কো-অপারেশন অ্যান্ড সাসটেনেবিলিটি হিসেবেও ব্যাখ্যা করা যায়। নাগরিক-কেন্দ্রিক উদ্যোগ এবং মানবতাকে সর্বাগ্রে রাখার উদ্যোগই মূলমন্ত্র হওয়া উচিত। 

সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের জেরে পরিবেশের অবক্ষয়, জৈববৈচিত্র্যে হানি, প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বৃদ্ধি পাওয়ার মতো বিষয়গুলি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন। এসবের মোকাবিলায় ব্রিকস দেশগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধির কথা বলেন তিনি।

পরিবেশ সংরক্ষণে ভারতের ‘মিশন লাইফ’, ‘এক পেঢ় মা কে নাম’-এর মতো উদ্যোগের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। পরিবেশ মন্ত্রী বলেন, পরিবেশসম্মত জীবনশৈলী, বনসৃজন, দাবানল ও দুর্যোগের মোকাবিলা, বৃত্তীয় অর্থনীতির মতো বিষয়গুলি ভারতের কাছে অগ্রাধিকারপ্রাপ্ত।

 

 

SC/AC/DM...


(रिलीज़ आईडी: 2300866) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , हिन्दी , Tamil , Kannada , Malayalam , English , Urdu , Bengali-TR , Gujarati , Telugu