প্রধানমন্ত্রীরদপ্তর
রূপান্তরের ১২ বছর: স্বাধীনতা দিবসের ভাষণে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
15 AUG 2026 1:18PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ অগাস্ট ২০২৬
স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ১২ বছরে ভারতের রূপান্তরের ওপর আলোকপাত করেন এবং উৎপাদন, ডিজিটাল পরিকাঠামো, মৌলিক সুযোগ-সুবিধা, জ্বালানি নিরাপত্তা, যুব ক্ষমতায়ন, উদ্ভাবন, সামাজিক সুরক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অর্জিত অগ্রগতির রূপরেখা তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর ভাষণের প্রধান বিষয়গুলি হলো:
১. উৎপাদন: ব্যাপকতা ও আত্মনির্ভরশীলতা
গত ১২ বছরে:
• প্রতিরক্ষা উৎপাদন প্রায় ৪ গুণ বৃদ্ধি।
• খাদি ও গ্রামোদ্যোগের উৎপাদন প্রায় ৫ গুণ বৃদ্ধি।
• ইলেকট্রনিক্স উৎপাদন প্রায় ৭ গুণ বৃদ্ধি।
• আধুনিক রেলের কোচ উৎপাদন ২১ গুণ বৃদ্ধি।
• মোবাইল ফোন উৎপাদন ৩৫ গুণ বৃদ্ধি।
২. ডিজিটাল ভারত ও উদ্ভাবন
প্রধানমন্ত্রী ভারতের ডিজিটাল ও উদ্ভাবনী পরিমণ্ডলের দ্রুত প্রসারের ওপর আলোকপাত করেছেন :
• ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪ গুণ বৃদ্ধি।
• পেটেন্ট মঞ্জুরি ৪ গুণ বৃদ্ধি।
• ডিজিটাল লেনদেন প্রায় ১০০ গুণ বৃদ্ধি।
• ভারত উল্লেখযোগ্যভাবে একটি বৃহত্তর ডিজিটাল ও উদ্ভাবনী পরিমণ্ডল গড়ে তুলেছে।
৩. মৌলিক সুযোগ-সুবিধায় গতি
প্রধানমন্ত্রী সাধারণ নাগরিকদের কাছে মৌলিক সুযোগ-সুবিধা পৌঁছনোর ক্ষেত্রে দ্রুততর গতির ওপর আলোকপাত করেছেন :
• নলবাহিত জলের সংযোগ বছরে গড়ে প্রায় ১৫ গুণ দ্রুত গতিতে দেওয়া হয়েছে।
• এলপিজি সংযোগ বছরে প্রায় ৬ গুণ দ্রুত গতিতে দেওয়া হয়েছে।
• দরিদ্রদের জন্য শৌচাগার বছরে প্রায় ৪ গুণ দ্রুত গতিতে নির্মাণ করা হয়েছে।
• দরিদ্রদের জন্য পাকা ঘর বছরে প্রায় ৩ গুণ দ্রুত গতিতে দেওয়া হয়েছে।
• শত শত অপ্রচলিত আইন বাতিল করা হয়েছে।
• মেট্রো ব্যবস্থা সহ আধুনিক গণ পরিবহন আরও অনেক শহরে পৌঁছেছে।
৪. সেমিকন্ডাক্টর পরিমণ্ডল তৈরি
প্রধানমন্ত্রী দেশীয় সেমিকন্ডাক্টর সক্ষমতা তৈরিতে ভারতের অগ্রগতির ওপর আলোকপাত করেছেন :
• ভারতে আগে কোনও বড় সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র ছিল না।
• এখন ভারতে একটি সম্পূর্ণ সেমিকন্ডাক্টর পরিমণ্ডল গড়ে তোলা হচ্ছে।
• তিনটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট চালু করা হয়েছে।
• ভারত চিপ রপ্তানিও শুরু করেছে।
৫. গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সুরক্ষা
উদীয়মান প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে ভারতের সক্ষমতা জোরদার করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলির কথা উল্লেখ করেন :
• জাতীয় গুরুত্বপূর্ণ খনিজ মিশন চালু করা হয়েছে।
• বাজেটে গুরুত্বপূর্ণ খনিজ করিডর ঘোষণা করা হয়েছে।
• গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহের জন্য বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
৬. জ্বালানি নিরাপত্তার শক্তিশালীকরণ
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, উন্নত ভারত গড়ার জন্য জ্বালানি নিরাপত্তা একটি অপরিহার্য শর্ত, বিশেষ করে যখন চিপস, এআই এবং ডেটা সেন্টারের মতো প্রযুক্তিগুলির জন্য বিপুল পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়।
পারমাণবিক শক্তির ভূমিকার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন :
• পারমাণবিক শক্তি ক্ষেত্রে একটি বড় সংস্কার হিসেবে শান্তি আইন।
• ফাস্ট ব্রিডার নিউক্লিয়ার প্রযুক্তিতে ভারতের গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম।
• পারমাণবিক জ্বালানিতে ভারতকে আত্মনির্ভরশীল করে তোলার ক্ষেত্রে এই প্রযুক্তির একটি বড় ভূমিকা পালনের সম্ভাবনা।
৭. তেল ও গ্যাস অনুসন্ধানের সম্প্রসারণ
প্রধানমন্ত্রী সমুদ্রের গভীরে অনুসন্ধান বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ওপর আলোকপাত করেন :
• পূর্বে ভারতের প্রায় ৯৯% উপকূলীয় এলাকাকে ‘নো-গো এরিয়া’ বা ‘প্রবেশ-নিষিদ্ধ এলাকা’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল।
• এখন এই দৃষ্টিভঙ্গি ‘নো-গো এরিয়া’ থেকে ‘গো অ্যাহেড এরিয়া’-তে পরিবর্তিত হয়েছে।
• পূর্বে সীমাবদ্ধ থাকা এলাকাগুলি অনুসন্ধানের জন্য উন্মুক্ত করা হয়েছে।
• এর ফলে নতুন তেল ও গ্যাসের ভান্ডার আবিষ্কারের সম্ভাবনা তৈরি হয়েছে।
৮. শক্তির বৈচিত্র্যকরণ
প্রধানমন্ত্রী শক্তির বিভিন্ন উৎসের দ্রুত সম্প্রসারণের ওপর আলোকপাত করেন।
শহরে গ্যাস বিতরণ
• ২০১৪ : ৭০টিরও কম শহরে উপলব্ধ ছিল।
• বর্তমানে : প্রায় ৭০০টি শহরে উপলব্ধ।
পাইপের মাধ্যমে রান্নার গ্যাস
• ২০১৪ : প্রায় ২০-২২ লক্ষ পরিবার।
• বর্তমানে : প্রায় ১.৭৫ কোটি পরিবার।
সৌরশক্তি
• ২০১৪ : প্রায় ২ গিগাওয়াট।
• বর্তমানে : প্রায় ১৬০ গিগাওয়াট।
পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা
• এই প্রকল্পের আওতায় এসেছে ৫০ লক্ষেরও বেশি পরিবার।
• লক্ষ লক্ষ পরিবার কম বা শূন্য বিদ্যুৎ বিলের মাধ্যমে উপকৃত হচ্ছে।
• পরিবারগুলি উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে আয়ও করতে পারে।
• প্রতিটি পরিবারকে প্রায় ৮০,০০০ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়।
৯. রেল : বিদ্যুতায়ন এবং ভবিষ্যতের জ্বালানি
প্রধানমন্ত্রী ভারতীয় রেলের রূপান্তরের উপর আলোকপাত করেন :
• ২০১৪ সালে, প্রায় ৯০ বছর পর, রেল নেটওয়ার্কের মাত্র ৩০% বৈদ্যুতিকীকরণ হয়েছিল।
• আজ, ভারতীয় রেল প্রায় সম্পূর্ণ বিদ্যুতায়নের দিকে এগিয়ে গেছে।
• ভারত তার প্রথম 'মেড-ইন-ইন্ডিয়া' হাইড্রোজেন ট্রেনের কাজ শুরু করেছে।
• এটিকে বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন হিসেবে তৈরি করা হচ্ছে।
১০. আন্তর্জাতিক সঙ্কটকালে ভারতের সুস্থায়িত্ব
প্রধানমন্ত্রী বলেছেন যে, গত ১০-১২ বছরে অর্জিত সক্ষমতা নিম্নলিখিত সময়ে পরীক্ষিত হয়েছে :
• কোভিড-১৯ মহামারী।
• রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।
• পশ্চিম এশিয়ার সংঘাত।
১১. কৃষকদের জন্য সাশ্রয়ী মূল্যে সার
বিশ্বব্যাপী সারের উচ্চমূল্য থেকে কৃষকদের রক্ষা করার জন্য সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন:
• ইউরিয়া : আন্তর্জাতিকভাবে প্রতি বস্তার দাম প্রায় ৩,০০০ টাকা; ভারতীয় কৃষকরা এটি ৩০০ টাকারও কম দামে পান।
• ডিএপি : আন্তর্জাতিকভাবে ৫,০০০ টাকারও বেশি; ভারতীয় কৃষকরা এটি ১,৩৫০ টাকায় পান।
১২. বাণিজ্য ও রপ্তানির সুযোগ
প্রধানমন্ত্রী ভারতীয় উৎপাদক ও রপ্তানিকারকদের জন্য সৃষ্ট নতুন সুযোগগুলির উপর আলোকপাত করেন:
• ২০১৪ সাল থেকে ভারত প্রায় ৪০টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে (এফটিএ) আবদ্ধ হয়েছে।
• কৃষি, মৎস্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই), বস্ত্র এবং অন্যান্য রপ্তানি ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হয়েছে।
১৩. বিক্ষুব্ধ ভারতের কেন্দ্রে যুবসমাজ
প্রধানমন্ত্রী বলেছেন যে, বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে ভারতের যুবসমাজদের একটি প্রধান ভূমিকা রয়েছে এবং তাদের জন্য উন্মুক্ত হওয়া নতুন পথগুলি তুলে ধরেন:
• স্টার্টআপ ইন্ডিয়া: উদ্ভাবন এবং উদ্যোক্তা হওয়ার নতুন পথ।
• ১ লক্ষ কোটি টাকার গবেষণা তহবিল: তরুণ গবেষকদের জন্য নতুন সুযোগ।
• ডিজিটাল ইন্ডিয়া: সাশ্রয়ী মূল্যের ডেটার মাধ্যমে ক্ষমতায়ন।
• স্কিল ইন্ডিয়া: জাতীয় দক্ষতা পরিমণ্ডল।
• মহাকাশ ক্ষেত্র: বেসরকারি অংশগ্রহণের জন্য উন্মুক্ত।
• জাতীয় ড্রোন নীতি: তরুণ উদ্যোক্তা এবং উদ্ভাবকদের জন্য নতুন সুযোগ।
• খেলো ইন্ডিয়া: শক্তিশালী ক্রীড়া পরিমণ্ডল।
১৪. শিক্ষা এবং উদ্ভাবন
প্রধানমন্ত্রী শিক্ষা এবং উদ্ভাবনের সুযোগের প্রসারের উপর আলোকপাত করেছেন:
• জাতীয় শিক্ষা নীতি ২০২০: ৩৫ বছরের পর চালু করা হয়েছে।
• বিশ্ববিদ্যালয়: ২০০৪-২০১৪ সময়কালে ৩৫০টিরও কম; পরবর্তী দশকে প্রায় ৬৫০টি নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে।
• মেডিক্যাল কলেজ: ২০১৪ সালের আগে ৪০০টিরও কম; বর্তমানে প্রায় ৮৫০টি।
• স্কুলগুলিতে ১০,০০০-এরও বেশি অটল টিঙ্কারিং ল্যাব স্থাপন করা হয়েছে।
• অল্প বয়স থেকেই প্রযুক্তি ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
১৫. স্টার্টআপ, মহাকাশ এবং এআই
প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান স্টার্টআপ এবং উদ্ভাবনী পরিমণ্ডলের উপর আলোকপাত করেছেন:
• একটি ভারতীয় মহাকাশ স্টার্টআপ ‘মেড-ইন-ইন্ডিয়া’ রকেট উৎক্ষেপণ করেছে।
• ভারতে এখন প্রায় ২.৫ লক্ষ নথিভুক্ত স্টার্টআপ রয়েছে।
• এআই তরুণ ভারতীয়দের জন্য নতুন সুযোগ তৈরি করছে।
• ভারত এই বছর এআই ইমপ্যাক্ট সামিটের আয়োজন করেছিল।
১৬. নতুন ক্ষেত্র এবং নতুন সুযোগ
জৈব-অর্থনীতি
• ২০১৪: প্রায় ৬০,০০০ কোটি টাকা।
• আজ: প্রায় ২০ লক্ষ কোটি টাকা।
• এই সম্প্রসারণ নতুন কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করছে।
বৈদ্যুতিক যানবাহন
• গত দশকের শেষের দিকে: বছরে প্রায় ১.৫ লক্ষ ইভি বিক্রি হত।
• গত বছর: প্রায় ২৫ লক্ষ ইভি বিক্রি হয়েছে।
বিমান চলাচল
• নতুন বিমানবন্দর এবং রুট কর্মসংস্থান তৈরি করছে।
• এমআরও নতুন সুযোগ তৈরি করছে।
• ভারত ‘মেড-ইন-ইন্ডিয়া’ বিমান উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতে তৈরি সি-২৯৫ প্রতিরক্ষা পরিবহন বিমানটি সফলভাবে তার উড্ডয়ন সম্পন্ন করেছে।
১৭. স্বামিত্ব উদ্যোগের মাধ্যমে গ্রামীণ ক্ষমতায়ন
প্রধানমন্ত্রী স্বামিত্ব উদ্যোগের প্রভাব তুলে ধরেন:
• প্রায় ৩.২৫ কোটি পরিবার সম্পত্তির কার্ড পেয়েছে।
• গ্রামীণ এলাকায় প্রায় ১৪০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচিত হয়েছে।
• সম্পত্তির নথি গ্রামবাসীদের তাদের সম্পত্তির ভিত্তিতে ব্যাঙ্ক ঋণ পেতে সহায়তা করছে।
• গ্রামীণ কর্মসংস্থান, স্ব-কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার নতুন পথ খুলে গেছে।
১৮. প্রতিরক্ষা রপ্তানি বৃদ্ধি
প্রধানমন্ত্রী ভারতের প্রতিরক্ষা রপ্তানির প্রসারের বিষয়টি তুলে ধরেন:
• প্রতিরক্ষা রপ্তানি ৫০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
• ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম এখন প্রায় ১০০টি দেশে রপ্তানি করা হয়।
১৯. নারী-নেতৃত্বাধীন উন্নয়ন: লাখপতি দিদি
ভারতের উন্নয়নে নারীর ক্রমবর্ধমান ভূমিকার ওপর আলোকপাত করেন প্রধানমন্ত্রী:
• ৩ কোটি লাখপতি দিদির লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
• সাধারণ, দলিত, অনগ্রসর এবং আদিবাসী পরিবারের মহিলারা লাখপতি দিদি হয়েছেন।
২০. সামাজিক সুরক্ষার সম্প্রসারণ
প্রধানমন্ত্রী সামাজিক সুরক্ষার ক্ষেত্রের সম্প্রসারণের বিষয়টি তুলে ধরেন:
• ২০১৪ সালের আগে, প্রায় ২৫ কোটি মানুষ সামাজিক সুরক্ষার আওতাভুক্ত ছিলেন।
• আজ, প্রায় ১০০ কোটি ভারতীয় কোনও না কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত।
২১. আয়ুষ্মান ভারত
প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের মাধ্যমে পরিবারগুলিকে দেওয়া আর্থিক সহায়তার বিষয়টি তুলে ধরেন:
• সুবিধাভোগী পরিবারগুলি আনুমানিক ২ লক্ষ কোটি টাকার চিকিৎসা ব্যয় এড়াতে পেরেছে।
SC/MP/AS
(रिलीज़ आईडी: 2299984)
आगंतुक पटल : 3