পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিশ্ব হস্তী দিবস ২০২৬-এ হাতি সংরক্ষণে দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করল ভারত

প্রকাশিত: 12 AUG 2026 11:19AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ আগস্ট, ২০২৬


বিশ্ব হস্তী দিবস ২০২৬-এ হাতি সংরক্ষণে দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করল ভারত। 

এই মর্মে এক্স পোস্ট করেছেন কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব। তিনি জানিয়েছেন, ভারতে বর্তমানে ১৪টি রাজ্যে ৩৩টি হস্তী সংরক্ষণ অঞ্চল রয়েছে। বৈজ্ঞানিক পন্থায় চিহ্নিত হাতি চলাচলের ১৫০ টি করিডর রয়েছে দেশে। 

কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী শ্রী কীর্তি বর্ধন সিং সামাজিক মাধ্যমে বলেছেন, এশিয়ান প্রজাতির হাতির ৬০ শতাংশেরই বাস ভারতে। বাস্তুতন্ত্রকে ভারসাম্যযুক্ত রাখায় হাতিদের বড় ভূমিকা রয়েছে। হস্তী সংরক্ষণে সকলের সহায়তা চেয়েছেন তিনি।
https://x.com/byadavbjp/status/2087376100867666132?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2087376100867666132%7Ctwgr%5E9a3a25dc33fa8f127ae7dcb574950cb2a535b1f2%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2298047reg%3D3lang%3D1 
https://x.com/KVSinghMPGonda/status/2087364419097682069?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2087364419097682069%7Ctwgr%5E9a3a25dc33fa8f127ae7dcb574950cb2a535b1f2%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2298047reg%3D3lang%3D1 

 

 

SC/AC/SG


(রিলিজ আইডি: 2298124) ভিজিটরের কাউন্টার : 60