প্রধানমন্ত্রীরদপ্তর
দিল্লি আইআইটি-র ৫৭তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
07 AUG 2026 9:35AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ অগাস্ট, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৮ অগাস্ট ২০২৬ তারিখ সকাল ১১টায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, দিল্লির ৫৭তম সমাবর্তন অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ৫৮৭ জন পিএইচ.ডি. গবেষক সহ ৩০০০-এরও বেশি স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীর উদ্দেশে ভাষণ দেবেন তিনি। এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হবে। অনন্যসাধারণ শিক্ষাগত উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানের সর্বাধিক মর্যাদাপূর্ণ সম্মাননা – প্রেসিডেন্টস স্বর্ণ পদক, ডিরেক্টর্স স্বর্ণ পদক, শঙ্কর দয়াল শর্মা স্বর্ণ পদক এবং পারফেক্ট টেন স্বর্ণ পদক মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী।
অত্যাধুনিক গবেষণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতিতে ভারতের অঙ্গীকারকে আরও জোরদার করতে আইআইটি, দিল্লির সোনিপত ক্যাম্পাসে প্রতিষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত উচ্চ-ক্ষমতাসম্পন্ন সুপারকম্পিউটিং ব্যবস্থা পরম প্রজ্ঞার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অত্যাধুনিক এই ব্যবস্থা এআই, ডেটা সায়েন্স, উন্নত কম্পিউটিং এবং আন্তঃবিষয়ক গবেষণায় প্রতিষ্ঠানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
SC / MP /AG
(रिलीज़ आईडी: 2295946)
आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam