নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক
পিএম সূর্য ঘর : মুফৎ বিজলী যোজনা ৫০ লক্ষেরও বেশি বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক তৈরি হল
प्रविष्टि तिथि:
04 AUG 2026 2:26PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ আগষ্ট , ২০২৬
পিএম সূর্য ঘর : মুফৎ বিজলী যোজনায় দেশজুড়ে ৫০ লক্ষেরও বেশি পরিবার তাদের বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনে ব্যবস্থায় উপকৃত হচ্ছেন। বর্তমানে এই পরিবারের মোট সংখ্যা ৫০ লক্ষ ৬হাজার। বিগত ২ বছরে এই সাফল্য অর্জন করা গেছে। এই সাফল্য এক অর্থে মাইলফলক কারণ ১০ বছর ধরে সংখ্যার নিরিখে বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা হয়েছিল ৭ লক্ষ ৯৪ হাজার। বিশ্বের বৃহত্তম এই কর্মসূচিতে আর্থিক বরাদ্দের পরিমাণ ৭৫,০২১ কোটি টাকা। এই কর্মসূচি রূপায়ণের দায়িত্বে রয়েছে নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশাদর্শে এই প্রকল্পে বর্তমানে প্রত্যেক ৬ দিনে ১লক্ষ পরিবার উপকৃত হয়েছে। দ্রুততম পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে বিশ্বে তা নজির গড়েছে। বিগত ৯ মাসের বেশি সময়কালে বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ৩.২ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের অক্টোবর মাসে একদিনে গড়ে যেখানে ৫,০৩৮টি এই ব্যবস্থা গড়ে উঠেছে, সেখানে ২০২৬-এর জুলাই মাসে একদিনে ১৬,৩২৮ টি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। কেবলমাত্র জুলাই মাসেই ৫ লক্ষ ৬ হাজার পরিবার এতে উপকৃত। এই প্রকল্প চালু হওয়ার পর থেকে মাসিক হিসেবের নিরিখে যা সর্বাধিক। এই ব্যবস্থায় গতি সঞ্চারের স্বার্থে সুবিধাভোগীদের প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরে ২৮ হাজার ২৪ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। ফলস্বরূপ ১৯ লক্ষ পরিবারকে বিদ্যুতের কোনো বিল দিতে হচ্ছে না। ১২ লক্ষের বেশি পরিবার ২০২৪-২৫ অর্থবছরে উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে ৪২১ কোটি টাকা পেয়েছেন। যার অর্থ দাঁড়ায় গ্রিডে বিদ্যুৎ বিক্রি করে প্রতি পরিবারের প্রতি বছর গড়ে বাড়তি উপার্জন হচ্ছে গড়ে প্রায় ৩,৫০০ টাকা। এই প্রকল্পে দেশজুড়ে রেজিস্ট্রিকৃত ভেন্ডারের সংখ্যা ৩৪,২১৯। এদের মধ্যে সক্রিয় ২৯,৪৬৯। যা কর্মসংস্থানের ক্ষেত্রেও উল্লেখযোগ্য। বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের মূল্য শৃঙ্খলে ২,৩২,০০০ মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রকল্পের এ পর্যন্ত বাড়ির ছাদে মোট ১৪.০৮ গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা গড়ে উঠেছে। এই প্রকল্প শতকরা ১০০ ভাগ অনলাইন।
৫০ লক্ষেরও বেশি বাড়ি এই প্রকল্পে এখন উপকৃত। এই ব্যবস্থাকে আরও বাড়ানোর বন্দোবস্ত হচ্ছে। পিএম সূর্য ঘর : মুফৎ বিজলী যোজনা জনকেন্দ্রিক পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে বিকেন্দ্রীকৃত ব্যবস্থা হিসেবে ভারতকে বৈশ্বিক নেতৃত্বের জায়গায় প্রতিষ্ঠা করেছে।
SC/A/SG
(रिलीज़ आईडी: 2294293)
आगंतुक पटल : 11